বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে রিয়াল মাদ্রিদে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১১:৩০আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১২:০৮

কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। কিন্তু বুধবার গেতাফের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর দুঃসংবাদ শুনেছে লস ব্লাঙ্কোস। বার্সার বিপক্ষে হয়তো খেলা হবে না ডিফেন্ডার ডেভিড আলাবা ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার। 

প্রথমার্ধে তুর্কি মিডফিল্ডার আর্দা গুলেরের একমাত্র গোল জয় নিশ্চিত করেছে। তাতে শিরোপার আশা এখনও বেঁচে রয়েছে লা লিগায়। যে জয়ের মাশুল দিতে হয়েছে দুই খেলোয়াড়ের চোটের মাধ্যমে!  

ইতোমধ্যেই কিলিয়ান এমবাপ্পে চোটের কারণে বাইরে রয়েছেন। নেই ফারল্যান্ড মেন্ডিও। আলাবা ও কামাভিঙ্গার চোট নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘মেডিকেল পরীক্ষার পরই নিশ্চিত করে কিছু বলতে পারবো। দু’জনই পায়ের পেশিতে চোট আক্রান্ত। যে অবস্থা, তাতে মনে হচ্ছে না তারা শনিবারের ফাইনাল খেলতে পারবে।’   

মেন্ডি, আলাবা ও কামাভিঙ্গা ছিটকে যাওয়ায় আনচেলত্তিকে লেফট ব্যাক পজিশনের জন্য ফ্রান গার্সিয়ার ওপর নির্ভর করতে হবে। 

ট্রেবল জয়ের আশায় থাকা বার্সাকে আসন্ন ফাইনালের জন্য ফেভারিট ভাবা হচ্ছে। কারণ লা লিগায় অক্টোবরে এই মৌসুমে রিয়ালকে ৪-০ গোলে আগেই বিধ্বস্ত করেছে তারা। তার পর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে উড়িয়ে দিয়েছে ৫-২ গোলে। তার পরেও আনচেলত্তি বলেছেন, ‘হতে পারে ওরা ফেভারিট, কিন্তু ফাইনাল ম্যাচ মানে ফাইনাল।’

 

/এফআইআর/  
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি