৬ ম্যাচের জন্য নিষিদ্ধ রিয়াল মাদ্রিদের রুডিগার 

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ১০:৪৬আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৮

বস্তুসদৃশ কিছু ছুঁড়ে মারায় রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্তোনিও রুডিগারকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের কোপা দেল রের ফাইনালে।

কিলিয়ান এমবাপ্পের ফ্রি-কিকের দাবি খারিজ করে দেওয়ার প্রেক্ষিতেই এমন উত্তেজনার সূত্রপাত। জার্মান সেন্টার ব্যাক তখন বদলি হয়ে এরই মধ্যে মাঠ ছেড়ে গেছেন। ওই ঘটনায় তাকে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। শেষ বাঁশি বাজার পর মিডফিল্ডার জুড বেলিংহ্যামও লাল কার্ড দেখেছিলেন। কিন্তু রেফারির প্রতিবেদনে যেভাবে বলা হয়েছে সাক্ষ্য প্রমাণে তেমন কিছু পাওয়া যায়নি দেখে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার শাস্তি আনা হয়নি। লাল কার্ড  দেখা লুকাস ভেসকেসকে অবশ্য দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

রুডিগার এমনিতেই মঙ্গলবার হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন। যার ফলে বাকি মৌসুমে আর তার খেলা হচ্ছে না। মাদ্রিদেরও এই মৌসুমে লা লিগার ৫টি ম্যাচ বাকি। ফলে পরবর্তী মৌসুমের প্রথম দিকে শেষ ম্যাচের নিষেধাজ্ঞাটুকু কাটাবেন রুডিগার।  

৩২ বছর বয়সী এরই মধ্যে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে  লিখেছেন, ‘সেদিন যা হয়েছে, আমার এমন আচরণের কোনও অজুহাত হতে পারে না। আমি সত্যিই দুঃখিত। শেষ বাঁশি বাজার আগে আমি একটি ভুল করেছি। রেফারি এবং সবার কাছে সেজন্য ক্ষমা চাচ্ছি, কারণ আমি তাদের হতাশ করেছি।’

যে রেফারিকে নিয়ে এই ঘটনা তিনি হচ্ছেন রিকার্দো দে বুর্গোস। ওই ম্যাচের আগে এই রেফারির সমালোচনা করেছিল রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বুর্গোসও তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ করেন। রেফারিদের সংবাদ সম্মেলনে তিনি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। কান্নায় ভেঙে পড়েন যখন তিনি ম্যাচ অফিশিয়ালদের ওপর ব্যক্রিগত আক্রমণের নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলেন।  

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি