২০৩১ সালের নারী বিশ্বকাপ হবে ৪৮ দলের

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৫, ১১:১৩আপডেট : ১০ মে ২০২৫, ১১:১৩

এমন কিছু হবে সেটা একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা। সর্বসম্মতভাবে নারী বিশ্বকাপের দল বাড়ানোর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ফিফা কাউন্সিল। ৩২ দল থেকে বেড়ে এখন সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে ৪৮।

মূলত ২০৩১ সালের নারী বিশ্বকাপই ৪৮ দল নিয়ে আয়োজিত হবে। সেই আসরের আয়োজক যুক্তরাষ্ট্র। 

এর ফলে পুরুষদের পাশাপাশি নারীদের টুর্নামেন্টও সমান কাতারে চলে আসবে। পুরুষদের ২০২৬ বিশ্বকাপ অবশ্য নারীদের আগেই ৪৮ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে। যে টুর্নামেন্টের অন্যতম আয়োজকও যুক্তরাষ্ট্র।

৪৮ দলের নারী বিশ্বকাপ ১২ গ্রুপের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। তাতে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বাড়বে ১০৪ পর্যন্ত। তখন টুর্নামেন্টের স্থায়িত্বও বাড়বে আরও এক সপ্তাহ। 

প্রথম নারী বিশ্বকাপ মাঠে গড়ায় ১৯৯১ সালে। তখন ১২টি দেশ অংশ নিয়েছিল। ১৯৯৯ সালের আসরে দল বেড়ে দাঁড়ায় ১৬। তার পর ২০১৫ সালে ২৪ এবং ২০২৪ সলে সেই সংখ্যা ৩২-এ উন্নীত করা হয়। 

/এফআইআর/      
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে