জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দলে ফিরলেন ব্রাজিল লিজেন্ড

  স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, ১০:০০আপডেট : ১৪ মে ২০২৫, ১০:১৭

সর্বকালের সেরা নারী ফুটবল হিসেবে বিবেচিত মার্তা। ব্রাজিলের লিজেন্ডারি স্ট্রাইকার অলিম্পিক ফাইনালে পরাজয়ের পর বলেছিলেন, হয়তো দলটির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। ৯ মাসের অনুপস্থিতির পর আবারও জাতীয় দলে ফিরছেন ৩৯ বছর বয়সী। জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

অলিম্পিক ফাইনালে ব্রাজিল যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে ১-০ গোলে। তখনই সর্বশেষ ১০ নম্বর জার্সিটি পরেছিলেন মার্তা। কিন্তু কোচ আর্থার ইলিয়াস তাকে ২৬ সদস্যের দলে অন্তুর্ভুক্ত করেছেন। সাউ পাউলোতে প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৩০ মে ও ২ জুন। 

মূলত জুলাইয়ের কোপা আমেরিকাকে লক্ষ্য করেই এটি প্রস্তুতি হিসেবে কাজ করবে। নারী দলের কোচ ইলিয়াস বলেছেন, ‘আমি সম্প্রতি তার সঙ্গে কথা বলেছি। তখনই সে সেলেসাওদের সহায়তা করার জন্য নিজেকে উন্মুক্ত বলে জানিয়েছে।’

মেজর লিগ সকারে ওরলান্ডে প্রাইডের হয়ে গত মৌসুমে শিরোপা জিতেছেন মার্তা। তার উপস্থিতি তরুণদের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে উল্লেখ করে কোচ বলেছেন, ‘তরুণদের প্রেরণা দেওয়ার জন্য তার উপস্থিতি ব্যাপকভাবে কাজ করবে। তাছাড়া মাঠের বাইরেও তার উপস্থিতি গুরুত্বপূর্ণ।’

মার্তা ফিফার ৬ বারের বর্ষসেরা নারী ফুটবলার। নারী-পুরুষ মিলিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা তিনি, গোলসংখ্যা ১৭। জার্মানির মিরোস্লাভ ক্লোসার চেয়ে এক গোল বেশি।

/এফআইআর/   
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি