দায়িত্ব পেয়েই ব্রাজিলের প্রথম দল ঘোষণা আনচেলত্তির, বাদ নেইমার 

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৫, ০৯:০০আপডেট : ২৭ মে ২০২৫, ০৯:৩৬

ব্রাজিলের দায়িত্ব নিয়েই কাজে নেমে পড়েছে নতুন কোচ কার্লো আনচেলত্তি। ঘোষণা করেছেন বিশ্বকাপ বাছাইয়ের দল। তার দলে অবশ্য জায়গা হয়নি অভিজ্ঞ নেইমারের। তবে ডাক পেয়েছেন কাসেমিরো, রিচার্লিসন ও অ্যান্থনি। 

ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৫ জুন ইকুয়েডরের মুখোমুখি হবে। তার পর ১০ জুন আতিথ্য দেবে প্যারাগুয়েকে।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ স্কোরার নেইমার সান্তোসের সর্বশেষ দুই ম্যাচেই খেলেছেন। তার আগে পেশির ইনজুরিতে ছিলেন তিনি। ব্রাজিল ইনজুরি প্রবণ নেইমারকে ছাড়া সেই ২০২৩ সালের অক্টোবর থেকে খেলে যাচ্ছে। তার মতো খেলোয়াড়ের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমি সেসব খেলোয়াড়দের রাখার চেষ্টা করেছি, যারা ভালো অবস্থায় আছে। নেইমার সম্প্রতি ইনজুরিতে পড়েছিল। সবাই জানে সে কতটা গুরুত্বপূর্ণ। যা সে সব সময়ই থাকবে।’  

২০২৩ সালের অক্টোবরের পর দলে ফিরেছেন টটেনহ্যাম ফরোয়ার্ড রিচার্লিসন ও ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরো। কাসেমিরো আবার আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে খেলেছেন। তাকে দলে নেওয়া প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘আমার মতে সে দারুণ খেলোয়াড়। আমি নিজেকে ভাগ্যবান মনে করি তাকে কাছে পেয়ে। আমার মনে হয় জাতীয় দলের এমন খেলোয়াড় প্রয়োজন যার ক্যারিশমা, ব্যক্তিগত্ব ও প্রতিভা রয়েছে। আর ব্রাজিলের তো সব সময় প্রতিভা ছিলই।’

ব্রাজিল দল

গোলরক্ষক

আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), উগো সুজা (করিন্থিয়ান্স)

ডিফেন্ডার
আলেক্সান্দ্রো, আলেক্সান্দ্রো রিবেইরো (লিল), বেরালদো (পিএসজি), কার্লোস আগুস্তো (ইন্টার মিলান), দানিলো (ফ্ল্যামেঙ্গো), লিও ওরতিজ (ফ্ল্যামেঙ্গো), ওয়েসলি (ফ্ল্যামেঙ্গো), মারকিনিওস (পিএসজি), ভ্যান্ডারসন (মোনাকো)

মিডফিল্ডার
আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গেরসন (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড
আন্তনি (বেতিস), এস্তেভাও (পালমেইরাস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), মাথেয়াস কুনহা (উলভারহ্যাম্পটন), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)। 

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি