ব্রাজিলকে আবার চ্যাম্পিয়ন করতে কাজ করবো: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৫, ১৩:০৭আপডেট : ২৭ মে ২০২৫, ১৩:০৭

রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ করেই সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করেছেন কার্লো আনচেলত্তি। তাকে এসময় স্বাগত জানান সাবেক কোচ লুই ফিলিপে স্কলারি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় আনচেলত্তিকে। প্রতিক্রিয়ায় নতুন কোচ বলেছেন, বিশ্বের সেরা দলকে কোচিং করানোর সুযোগ পেয়ে তিনি সম্মানিত ও গর্বিত। 

ক্লাব ফুটবলে বৈশ্বিকভাবে সমাদৃত কোচ আনচেলত্তি আগে কখনও জাতীয় দলের দায়িত্ব পালন করেননি। তবে ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান রিয়াল মাদ্রিদের হয়ে গত চার বছর দায়িত্ব পালন করেছেন। দুই মেয়াদে জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা জিতেছেন দুটি। 

তাছাড়া এসি মিলানকেও দু’বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করেছেন। চেলসির হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ। প্যারিস সেন্ত জার্মেই ও বায়ার্ন মিউনিখের হয়েও ঘরোয়া শিরোপা জয়ের কৃতিত্ব আছে। তাই জাতীয় দলের দায়িত্ব পাওয়াকে বড় সম্মান মনে করছেন তিনি, ‘অনেক বড় দায়িত্ব আমার সামনে। আমি এটা ভেবে খুব উচ্ছ্বসিত যে, চ্যালেঞ্জটা বড়। আর এই দলের সঙ্গে আমার সব সময় বিশেষ সম্পর্ক ছিল। আমরা ব্রাজিলকে আবার চ্যাম্পিয়ন করতে কাজ করবো।’

তার পরেই জানান, ‘বিশ্বের সেরা দলকে কোচিং করানোর সুযোগ পেয়ে আমি সম্মানিত ও গর্বিত বোধ করছি।’

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সর্বশেষ ট্রফি এসেছে সেই ২০০২ সালে। আনচেলত্তি দায়িত্ব পেয়েই বিশ্বকাপ বাছাইয়ের চ্যালেঞ্জে মাঠে নামছেন। তার ৫ জুন প্রথম ম্যাচে তার প্রতিপক্ষ ইকুয়েডর। তার পর ঘরের মাঠে সাউ পাউলোতে তারা প্যারাগুয়েকে আতিথ্য দেবে।  

বাছাইয়ে ব্রাজিলের অবস্থান চার নম্বরে। এখনও চার ম্যাচ বাকি। সরাসরি বিশ্বকাপে যেতে পারে পয়েন্ট টেবিলের শীর্ষ ৬টি দল। 

/এফআইআর/
সম্পর্কিত
৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন ব্রাজিল
গোল উদযাপন করতে গিয়ে টানেলে পড়ে গেলেন ব্রাজিলিয়ান ফুটবলার!
বদলি নেমেই চমক দেখালেন নেইমার 
সর্বশেষ খবর
মেঘালয়ের পাদদেশে পানথুমাই, যার ঝরনার সৌন্দর্যে মুগ্ধ হবে মন
মেঘালয়ের পাদদেশে পানথুমাই, যার ঝরনার সৌন্দর্যে মুগ্ধ হবে মন
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর 
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর 
মেজ সন্তানদের দিন আজ—বাবা-মা, মনে আছে তো?
মেজ সন্তানদের দিন আজ—বাবা-মা, মনে আছে তো?
বাংলাদেশে ভ্রমণে ‘উচ্চমাত্রার সতর্কতা’ কানাডার
বাংলাদেশে ভ্রমণে ‘উচ্চমাত্রার সতর্কতা’ কানাডার
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো