‘সবাই নিজেকে হামজা মনে করলে বিপদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০২

ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে আশা নিয়ে গেলেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। পরের ম্যাচে ইয়েমেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ১০ জন নিয়ে হেরেছে। তবে শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে আফসোস বেড়েছে দলের। বাছাইয়ে পারফরম্যান্সের পাশাপাশি জড়িয়ে ছিল ডিসিপ্লিনের বিষয়ও।

বিশেষ করে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ইয়েমেনের বিপক্ষে নেমে দ্বিতীয়ার্ধে উঠে গিয়ে ডাগআউটে মেজাজ হারান। এ নিয়ে দলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। যদিও পুরো বিষয় নিয়ে টিম ম্যানেজমেন্ট বাফুফে সভাপতির কাছে ব্যাখ্যা দিয়েছেন।  তাতে করে অবশ্য সন্তুষ্ট হতে পারেননি দেশের ফুটবলের বড় কর্তা। কোচিং স্টাফদের ভর্ৎসনা করেছেন। এছাড়া ডিসিপ্লিন ইস্যু নিয়েও সোচ্চার তিনি। 

ডিসিপ্লিন ইস্যু নিয়ে অনূর্ধ্ব ২৩ দলের ম্যানেজার শাহীন হাসান বলেছিলেন, ফাহামিদুলকে পরবর্তীতে শাস্তি পেতে হয়েছিল। তার কথা,‘সবাই নিজেকে হামজা মনে করলে বিপদ। দলে কেউ অটোমেটিক চয়েস নন। ডিসিপ্লিন সবার আগে। একজনের কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হতে পারে। তা দেশি বা প্রবাসী হোক না কেন, ফাহামিদুল তার শাস্তি পেয়েছে।  সে পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছিল। আশা করছি, সামনের দিকে আর কোনও সমস্যা হবে না।’

ম্যানেজার নিজে সেই সফর নিয়ে আলাদা রিপোর্ট দিতে যাচ্ছেন। সেখানে সবকিছু তুলে ধরার অঙ্গীকার তার, ‘আমি ওখানে কী হয়েছে, কেন দল ব্যর্থ হলো, আমাদের পরবর্তী করণীয় কী কী সব উল্লেখ করবো। সভাপতি মহোদয় আমাকে এগিয়ে যেতে বলেছেন, যেন সামনের দিকে সমস্যা না হয়, দল ভালো খেলতে পারে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী