শমিত-জায়ানদের একাদশে রেখে হংকংয়ের বিপক্ষে নেমেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৫, ১৭:৪১আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৮:২১

ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে একাদশে শমিত সোম-জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলাম খেলতে পারেননি। বিরতির পর অধিনায়ক জামালসহ মাঠে নেমে বাংলাদেশ দলের চিত্র পাল্টে দেন। অনেক সমালোচনার পর হাভিয়ের কাবরেরা অবশেষে একটু পর শুরু হতে যাওয়া অ্যাওয়ে ম্যাচে তিনটি পরিবর্তন রেখে একাদশ সাজিয়েছেন। জায়ান আহমেদ, শমিত শোম ও তপু বর্মণ রয়েছেন একাদশে। নেই ফয়সাল আহমেদ ফাহিম, তাজ উদ্দিন ও মোহাম্মদ সোহেল রানা। অধিনায়ক জামাল ভূঁইয়াও খেলছেন না শুরু থেকে।

গোলবারে মিতুল মারমাতেই আস্থা। অনেক দিন পর বাংলাদেশ দল রক্ষণ আঁটসাঁট করে নামতে যাচ্ছে। সেন্টার ব্যাকে তপুর সঙ্গে থাকছেন শাকিল আহাদ তপু ও তারিক কাজী। লেফট ব্যাকে জায়ান আহমেদ ও রাইট ব্যাকে সাদ উদ্দিন। চার মিডফিল্ডার হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত সোম ও শেখ মোরসালিন। সম্ভাব্য ৫-৪-১ ফর্মেশনে নম্বর নাইন হয়ে খেলতে পারেন রাকিব হোসেন।

বাংলাদেশ একাদশ

মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মণ (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।

/টিএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি