ব্যর্থতা থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বাফুফে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ অক্টোবর ২০২৫, ২০:৫১আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ২৩:১৮

তাবিথ আউয়ালের নেতৃত্বে নতুন কার্যনির্বাহী কমিটির এক বছর পূর্তি হয়েছে রবিবার। এই দিনে বাফুফে ভবনে ৫ম সাধারণ নির্বাহী সভা আয়োজিত হয়েছিল। সেই সভায় ছয়টি আলোচ্যসূচি থাকলেও গঠনতন্ত্র সংশোধন নিয়ে সভায় বেশি আলোচনা হয়েছে। এরপর  সভা শেষে  গত এক বছর বাফুফের সাফল্যের ফিরিস্তি তুলে ধরা হয়েছে। 

প্রায় ঘণ্টাচারেক বাফুফে ভবনে সভা হয়েছে। সভা শেষে নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘আজ তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফে নির্বাহী কমিটি এক বছর অতিক্রম করলো। এই উপলক্ষে বাফুফে সভাপতি নির্বাহী কমিটির সকলকে এবং আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা এক বছর অনেক ফুটবল কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। নারী দল সাফ চ্যাম্পিয়ন, প্রথমবারের মতো নারী দল এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে, ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছে, হামজা-শমিতের মতো ফুটবলার বাংলাদেশের হয়ে খেলছে- এ রকম অনেক সফলতাই আমাদের এসেছে। ব্যর্থতা থাকলে সেটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

আজকের সভা নিয়ে বাবু আরও বলেছেন, ‘সভায় মূলত গঠনতন্ত্র সংশোধন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ফিফা-এএফসি গাইডলাইন অনুসারে গঠনতন্ত্র সংশোধন হচ্ছে। নির্বাহী কমিটির অনেকে মতামত রেখেছে। গঠনতন্ত্র নিয়ে ৫০-৬০ শতাংশ কাজ হয়েছে মাত্র। আরও সভা ও সময় লাগবে।’

এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় হওয়া ম্যাচগুলোর হিসাব-নিকাশ এখনও দিতে পারেনি বাফুফে। যার সদুত্তর পাওয়া যায়নি।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি