আর্সেনালের হারে জমে উঠলো শিরোপার লড়াই 

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ২২:০৭আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ২২:০৭

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেলো আর্সেনাল। তাদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে বোর্নমাউথ।

এই হারে শীর্ষে থাকা আর্সেনাল পয়েন্ট ব্যবধান ১২-তে নেওয়ার সুযোগ হারিয়েছে। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৭০। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি ৯ পয়েন্টে পিছিয়ে থাকলেও তাদের হাতে রয়েছে দুটি ম্যাচ (৩০ ম্যাচে ৬১ পয়েন্ট)। ফলে শিরোপা লড়াইয়ে সেটা সিটিকে আরও আশান্বিত করছে। জমিয়ে দিয়েছে শিরোপার লড়াই। 

শুরু থেকেই বেশ দারুণ খেলেছে বোর্নমাউথ। সেই ধারাবাহিকতায় ১৭ মিনিটে এগিয়ে যায় তারা। আদ্রিয়েন ত্রুফারের ডিফ্লেক্টেড ক্রস থেকে জুনিয়র ক্রোপি কাছ থেকে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন।

গোল হজমের পর ঘুরে দাঁড়ায় আর্সেনাল। রায়ান ক্রিস্টির হ্যান্ডবলের কারণে ৩৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে ভিক্টর গিওকেরেস জোরালো শটে সমতা ফেরান।

স্টেডিয়ামে তখন টানটান উত্তেজনা। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা একসঙ্গে এবেরেচি এজে, লিয়েনদ্রো ট্রসার্ড এবং ১৬ বছর বয়সী ম্যাক্স ডাওম্যানকে মাঠে নামান। তার পরেও তা কাজে আসেনি। জয় নিশ্চিত করেছে বোর্নমাউথ। ৭৪ মিনিটে পেনাল্টি বক্সের কিনারায় ইভানিলসনের ফ্লিক পেয়ে দৌড়ে এসে অ্যালেক্স স্কট শট নিলে তা জড়ায় জালে। এই জয়ে লিগে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকলো বোর্নমাউথ। 

 

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি