বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালির খেলার প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে প্রত্যাখ্যান

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ১২:৩২আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৩:২৪

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার বিশ্বকাপ ফুটবলেও পড়েছে। ২০২৬ বিশ্বকাপে ইরান অংশ নিতে নাও পারে—এমন গুঞ্জনের পর তাদের পরিবর্তে টানা তৃতীয়বারের মতো বাছাইপর্ব থেকে বাদ পড়া ইতালিকে সুযোগ দেওয়ার আলোচনা শুরু হয়।

তবে এভাবে বিশ্বকাপে খেলার সুযোগ নেওয়াকে ‘অনুচিত’ বলে মন্তব্য করেছেন ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি। পরবর্তীতে বিষয়টি নিয়ে ওঠা আলোচনা আনুষ্ঠানিকভাবে নাকচ করে দেওয়া হয়েছে।

যদিও এরমধ্যে বুধবার (২২ এপ্রিল) ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক বিবৃতিতে পরিস্কার করে জানান, ইতোমধ্যেই ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় বিশ্বকাপে জাতীয় দলের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করেছে। অর্থাৎ ইরান খেলার জন্য শতভাগ প্রস্তুত।

বিপরীতে ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূত প্রস্তাব করেছেন—টানা তৃতীয়বারের মতো কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া ইতালিকে ইরানের বদলে বিশ্বকাপে জায়গা দেওয়া উচিত। তিনি এই প্রস্তাবটি সরাসরি ট্রাম্প এবং ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোকে দিয়েছেন।

জাম্পোলির এই প্রস্তাবের বিষয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি এ প্রস্তাবকে নাকচ করে বলেছেন, ‘‘এটি একদমই অনুচিত... যোগ্যতা অর্জন করতে হয় খেলার মাঠে।’’ ইতালির অর্থনীতি মন্ত্রী জানকার্লো জিওরজেত্তি বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন।

/টিএ/এমএএল/
সম্পর্কিত
শিরোপা জেতা হয়নি, তবু নিজ শহরে উষ্ণ সংবর্ধনা পেলেন লিসান্দ্রো
বেটিং প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর: ইতালির কোচ হওয়ার আগেই বিতর্কে পিরলো 
হৃদয়ভাঙা পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন লিওনেল মেসি
সর্বশেষ খবর
বানর ‘পাঞ্চ’-এর প্রথম জন্মদিনে কার্ড পাঠালেন হাজারো ভক্ত
বানর ‘পাঞ্চ’-এর প্রথম জন্মদিনে কার্ড পাঠালেন হাজারো ভক্ত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার
ঐতিহাসিক আদিনা মসজিদের কাছে শিবলিঙ্গ স্থাপন নিয়ে উত্তপ্ত মালদহ
ঐতিহাসিক আদিনা মসজিদের কাছে শিবলিঙ্গ স্থাপন নিয়ে উত্তপ্ত মালদহ
শিরোপা জেতা হয়নি, তবু নিজ শহরে উষ্ণ সংবর্ধনা পেলেন লিসান্দ্রো
শিরোপা জেতা হয়নি, তবু নিজ শহরে উষ্ণ সংবর্ধনা পেলেন লিসান্দ্রো
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত