বিশ্বকাপের সেমিফাইনালে বার্সা খেলোয়াড়দের আধিপত্য

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ১৯:৪৪আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৯:৪৪

বিশ্বকাপের সেমিফাইনালে লড়ছে চারটি দেশ, কিন্তু ক্লাব ফুটবলের লড়াইয়ে একটা জায়গায় এগিয়ে বার্সেলোনা। শেষ চারে ওঠা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় নিয়ে নতুন রেকর্ড গড়েছে স্প্যানিশ জায়ান্টরা। সেই তালিকায় তাদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ, এরপর আর্সেনাল।

অর্থাৎ বিশ্বকাপের সেমিফাইনালে সবচেয়ে বেশি খেলোয়াড় প্রতিনিধিত্ব করছে বার্সেলোনার। শেষ চারে ওঠা দলগুলোতে কাতালান ক্লাবটির মোট ১০ জন ফুটবলার খেলছেন। এটি বার্সেলোনার নতুন রেকর্ড। এর আগে ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে তাদের সর্বোচ্চ ৮ খেলোয়াড় অংশ নিয়েছিলেন।

স্পেন দলে বার্সেলোনার আধিপত্য সবচেয়ে বেশি। লামিনে ইয়ামালসহ আটজন স্প্যানিশ ফুটবলার এসেছেন এই ক্লাব থেকে। এছাড়া ইংল্যান্ডের নতুন সাইনিং অ্যান্থনি গর্ডন এবং ফ্রান্সের ডিফেন্ডার জুলস কুন্দে রয়েছেন বার্সার প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের তালিকায়।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির ৯ খেলোয়াড় বিশ্বকাপের সেমিফাইনালে খেলছেন।

অ্যাতলেতিকোর প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের মধ্যে পাঁচজন খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে। তাদের একজন হুলিয়ানো সিমিওনে, যিনি অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনের ছেলে। এছাড়া স্পেন দলের হয়ে খেলছেন ক্লাবটির আরও চার ফুটবলার।

অন্যদিকে ইংল্যান্ডের স্কোয়াডে রয়েছে আর্সেনালের চারজন। এছাড়া ফ্রান্সের ডিফেন্ডার উইলিয়াম সালিবা এবং স্পেনের তিনজন ফুটবলারও খেলেন প্রিমিয়ার লিগের এই ক্লাবটিতে।

আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো বিশ্বকাপে স্পেনের সেমিফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে নকআউট পর্বে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেছেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
বিশ্ববাজারে কমলো তেলের দাম
বিশ্ববাজারে কমলো তেলের দাম
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী