পরবর্তী ফিফা সভাপতি কানাডার এক ব্যবসায়ী?

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ১০:০০আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১০:০০

বিশ্বকাপের ভবিষ্যৎ আসরের শেয়ার বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ঘিরে প্রবল বিতর্কে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই বিতর্ক এতটাই তীব্র হয়েছে যে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির শীর্ষ পদে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এমন পরিস্থিতিতে পরবর্তী ফিফা সভাপতি হিসেবে উঠে আসছে কানাডার ফুটবল প্রশাসক ভিক্টর মন্টাগলিয়ানির নাম।

স্কাই নিউজ–এর সাংবাদিক রব হ্যারিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবল অঙ্গনে ক্রমেই এমন বিশ্বাস জোরালো হচ্ছে যে এই বিতর্কের পর ইনফান্তিনোর পক্ষে ফিফা সভাপতির পদ ধরে রাখা কঠিন হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনোর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি। ৬০ বছর বয়সী এই কানাডিয়ান ২০১৬ সালের ১২ মে থেকে কনকাকাফের সভাপতির দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে দ্য আই পেপার-এর সাংবাদিক পিট হল দাবি করেছেন, আগামী মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মন্টাগলিয়ানি।

প্রতিবেদনে দুটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কনকাকাফ সভাপতি মন্টাগলিয়ানি নির্বাচনে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

কনকাকাফের দায়িত্ব নেওয়ার আগে তিনি কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন। কানাডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপ আয়োজনের জন্য কানাডার দরপত্র দেওয়ার প্রস্তাবও প্রথম দিকেই তুলেছিলেন তিনি।

ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনায় শুধু উয়েফাই নয়, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছে। শেষ পর্যন্ত অবশ্য পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন ফিফা সভাপতি। 

তারপরও ফিফা সভাপতির পদে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে পারেন—এমন সম্ভাব্য নামের তালিকায় আরও রয়েছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন, প্যারিস সেন্ট জার্মেইর সভাপতি নাসের আল-খেলাইফি এবং পোল্যান্ডের ক্লাব লেগিয়া ওয়ারশর সভাপতি দারিউশ মিওদুস্কি।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপ নিয়ে ফিফার নতুন প্রস্তাব পাস হলেই ইনফান্তিনোর বেতন অবিশ্বাস্য বাড়তো
বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা: অনিশ্চয়তায় ইনফান্তিনোর ভবিষ্যৎ
‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিল করেই পার পাচ্ছেন না ইনফান্তিনো
সর্বশেষ খবর
সাত বছরের সন্তানের সামনে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার 
সাত বছরের সন্তানের সামনে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার 
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানে ওয়ালটন কর্মকর্তাদের পুরস্কার
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানে ওয়ালটন কর্মকর্তাদের পুরস্কার
‘হ্যালো, কাছের মানুষজন’, এবার সিনেমার গল্প শোনাবেন আরএনএআরের রাকিব
‘হ্যালো, কাছের মানুষজন’, এবার সিনেমার গল্প শোনাবেন আরএনএআরের রাকিব
বৈদ্যুতিক গাড়ির বিপ্লব: কেন দ্রুত বদলে যাচ্ছে বিশ্বের পরিবহন ব্যবস্থা
বৈদ্যুতিক গাড়ির বিপ্লব: কেন দ্রুত বদলে যাচ্ছে বিশ্বের পরিবহন ব্যবস্থা
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব