ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইসরাইলের জন্য ২৮০ কোটি ডলারের একটি অস্ত্র প্যাকেজ অনুমোদন করতে যাচ্ছে। মার্কিন কর্মকর্তা এবং এই পরিকল্পনা সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদনে বলা হয়েছে, এখনও চূড়ান্ত না হওয়া এই অস্ত্র প্যাকেজের আওতায় ৪০ হাজার বোমা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ২০ হাজার উচ্চ ক্ষমতাসম্পন্ন ও কম-বায়ু প্রতিরোধের সাধারণ ফ্রি-ফলের ২ হাজার পাউন্ড ওজনের এমকে-৮৪ বোমা এবং মার্কিন নৌবাহিনী কর্তৃক ব্যবহৃত আরেকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সাধারণ উদ্দেশ্যমূলক বোমা বিএলইউ-১১৭।

এই বোমাগুলোর একাধিক রূপ রয়েছে; যার কিছু ভূগর্ভস্থ গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে, আবার কিছু বোমা মাটির ওপরে বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।

এপির প্রতিবেদন অনুযায়ী, এই অস্ত্র চুক্তি সম্পর্কে কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। এই চুক্তির বেশিরভাগ অর্থই পরিশোধ করা হবে বিদেশি সামরিক অর্থায়নের মাধ্যমে, যেখানে মার্কিন করদাতাদের অর্থ ইসরাইলকে দেওয়া হয় এবং ইসরাইল সেই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্র থেকেই অস্ত্রগুলো কিনে নেয়।

এ বিষয়ে প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সমস্ত বিদেশি অস্ত্র বিক্রি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই এগোচ্ছে। তবে চলমান লেনদেনগুলো নিয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
মাদ্রাসা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
সৌদি আরব ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
সর্বশেষ খবর
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
গুগলে এই ৫ বিষয় খোঁজা ঝুঁকিপূর্ণ, জানুন নিরাপদ থাকার উপায়
গুগলে এই ৫ বিষয় খোঁজা ঝুঁকিপূর্ণ, জানুন নিরাপদ থাকার উপায়
বাচ্চার খবর সবাই নেন, নতুন মা কেমন আছেন—জানেন তো?
বাচ্চার খবর সবাই নেন, নতুন মা কেমন আছেন—জানেন তো?
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী