আমি সুস্থ আছি: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৫

সুস্থ আছেন সাকিব আল হাসান

কক্সবাজারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নামিয়ে দিয়ে বিধ্বস্ত হয়েছে তাকে বহনকারী হেলিকপ্টার।  শুক্রবার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে বিধ্বস্ত হয় তাকে বহনকারী ওই হেলিকপ্টার। এমন ঘটনার পর সুস্থ সাকিব কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে। সাকিব তাকে বলেছেন, ‘আমি সুস্থ আছি।’

এই ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট ও ক্রুসহ চারজন। তাই এমন ঘটনাকে দুঃখজনক বলেছেন সাকিব, ‘আমি সুস্থ থাকলেও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা শুনে বিস্মিত হয়েছি। ব্যাপারটি সত্যিই দুঃখজনক।’

সাকিব তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরসহ কক্সবাজারে একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে কাজ করতে গেছেন। কাজ শেষে কাল শনিবারই ঢাকায় ফেরার কথা সাকিব আল হাসানের।

আরও পড়ুন: আমি সুস্থ আছি: সাকিব

‘শুনে খুবই ভালো লাগছে, সাকিব নিরাপদ ও সুস্থ আছে’

সাকিবকে নামিয়ে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম