বাতিলই হয়ে গেলো ইউরোপিয়ান অ্যাথলেটিকস

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২০, ১৯:৫১আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৯:৫৬

বাতিলই হয়ে গেলো ইউরোপিয়ান অ্যাথলেটিকস করোনাভাইরাসের কারণে বাকি ক্রীড়া ইভেন্টগুলো হয় স্থগিত রয়েছে, না হয় পেছানো হয়েছে। কিন্তু চলমান পরিস্থিতিতে একেবারে বাতিল-ই হয়ে গেছে ইউরোপিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার আয়োজকরা জানিয়েছে এমন তথ্য। আগামী আগস্টেই ফ্রান্সের প্যারিসে হওয়ার কথা ছিল এই চ্যাম্পিয়নশিপ। 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ইভেন্টটি বাতিল হলো। এর আগে করোনার কারণে এক বছর পেছানো হয়েছে অলিম্পিক। আয়োজকরা বলেছেন, পরিস্থিতি অনুকূল না থাকার কারণেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
করোনা পরিস্থিতিতে জটিল আকার ধারণ করেছে ক্রীড়া সূচি। ইউরোপিয়ান অ্যাথলেটিকসের এই আসরটি হওয়ার কথা ছিল এই বছরের টোকিও অলিম্পিকের পর, আগস্টে। কিন্তু টোকিও অলিম্পিক পেছানো হয়েছে এক বছর। আবার ২০২২ সালে ইউরোপিয়ান অ্যাথলেটিকসের পরবর্তী আসরটি হওয়ার কথা মিউনিখে। ফলে এই বছর বাতিল করা ইভেন্টটি আর পরের কোনও সূচিতে অনুষ্ঠিত হচ্ছে না।
উল্লেখ্য, ফ্রান্সেও করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২১ হাজারের বেশি মানুষ। আক্রান্ত ছাড়িয়েছে ১ লাখ ২০ হাজার!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের 
দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান তথ্য মন্ত্রণালয়ের 
পরিচালনা পর্ষদ ছাড়া কতদিন চলবে ইসলামী ব্যাংক? 
পরিচালনা পর্ষদ ছাড়া কতদিন চলবে ইসলামী ব্যাংক? 
৩০ দিন না ধুয়ে পরা যাবে যে টি-শার্ট
৩০ দিন না ধুয়ে পরা যাবে যে টি-শার্ট
হামলায় আহতদের দেখতে গিয়ে হাসপাতালে ‘অবরুদ্ধ’ জবি শিক্ষক
হামলায় আহতদের দেখতে গিয়ে হাসপাতালে ‘অবরুদ্ধ’ জবি শিক্ষক
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই