বাবা হতে চলেছেন হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২০, ০১:১৪আপডেট : ০১ জুন ২০২০, ০১:২৩

নাতাশা স্টানকোভিচ ও হার্দিক পান্ডিয়া জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ঘটনা জানাতে হার্দিক পান্ডিয়া সামাজিক যোগাযোগমাধ্যমের আশ্রয় নেন। ভারতের ছবিতে কাজ করা সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে একটু-আধটু অভিসার চলছে, কানাঘুষো চলছে বন্ধুমহলে; সবার কৌতূহল ঘুচিয়ে দিতে পান্ডিয়া ২০১৯ সালের ৩১ ডিসেম্বর স্টানকোভিচের সঙ্গে তার বাগদানের খবরটা জানিয়ে দিলেন ইনস্টগ্রামে। আজ রবিবার জীবনের আরেকটি আনন্দময় খবর জানাতে ইনস্টাগ্রামই বেছে নিলেন ২৬ বছর বয়সী ক্রিকেটার। বাবা হতে চলেছেন তিনি!

বাগদত্তা স্টানকোভিচ ও নিজের হাস্যোজ্জ্বল কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে পান্ডিয়া লিখেছেন, ‘নাতাশা (স্টানকোভিচ) ও আমার জীবনটা দারুণ কাটছে একসঙ্গে। আমাদের জীবনে আমরা নতুন আরেকটি জীবনকে স্বাগত জানাতে যাচ্ছি ভেবে উত্তেজনা অনুভব করছি। আমরা আমাদের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে রোমাঞ্চিত এবং আপনাদের শুভকামনা ও আশীর্বাদ প্রার্থী।’ ইনস্টগ্রামে পোস্টটি নজরে আসতেই সতীর্থ ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভকামনায় ভাসাচ্ছেন পান্ডিয়াকে। শুভকামনা জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, যুজবেন্দ্র চাহাল, কোচ রবিশাস্ত্রীসহ ভারতীয় ক্রিকেট দলের প্রায় সকলেই।

টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ২০১৬ সালের জানুয়ারিতে অভিষেকের পর থেকেই ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন গুজরাটের  ক্রিকেটার। তার পর থেকে এ পর্যন্ত ১১ টেস্ট, ৫৪ ওয়ানডে ও ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তার মধ্যে কপিল দেবের মতো একজন অলরাউন্ডারের প্রতিচ্ছবি দেখেন অনেকেই।

/পিকে/
সম্পর্কিত
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
৮ বিভাগের অধিনায়কদের মাথায় উঠলো ব্যাগি ক্যাপ
নেপালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ 
সর্বশেষ খবর
যেসব কারণে এই দেশটি বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ও শ্রম ভিসা বাতিল করলো
যেসব কারণে এই দেশটি বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ও শ্রম ভিসা বাতিল করলো
টাইফুনের হুমকিতে এশিয়ান গেমস
টাইফুনের হুমকিতে এশিয়ান গেমস
ফাঁকা ডিলারের ১৩০ পদ, একটির জন্য পড়েছে ১০ আবেদন করে
ফাঁকা ডিলারের ১৩০ পদ, একটির জন্য পড়েছে ১০ আবেদন করে
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা