স্বাধীনতা দিবস হকির শেষ চারে সেনাবাহিনী-বিমান বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৬, ১৯:০১আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৯:০৫

জাতীয় দলের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইসলাম। অঞ্জন’স স্বাধীনতা দিবস হকির সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী ও বিকেএসপি। আগামী রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটে প্রথম সেমিফাইনালে সেনাবাহিনী খেলবে বিমান বাহিনীর বিপক্ষে আর পৌনে ৪টায় নৌ বাহিনী খেলবে বিকেএসপির বিপক্ষে।
আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ খেলায় সেনাবাহিনী ৭-৬ গোলে বিকেএসপিকে পরাজিত করে। এ ম্যাচে ঝলসে উঠেছিলেন বিকেএসপির পক্ষে খেলা জাতীয় দলের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইসলাম। বিকেএসপির ছয়টি গোলের পাঁচটিই তার স্কুপ থেকে করা। অন্যদিকে সেনাবাহিনীর ছয়টি ছিল ফিল্ড গোল। সেনাবাহিনীর পক্ষে মিলন হোসেন ২টি, সিরাজুল ইসলাম, আব্দুল মালেক, রিপন কুমার মহন্ত, সাব্বির রানা একটি করে ফিল্ড গোল এবং সোহাগ পিসিতে অন্য গোলটি করেন।
দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ নৌ বাহিনী ৫-২ গোলে বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে। নৌ বাহিনীর জাতীয় ফরোয়ার্ড কৃষ্ণ কুমার ৩টি ফিল্ড গোল, কৌশিক ও রোম্মান সরকার ১টি করে ফিল্ড গোল করেন। বিমান বাহিনীর পক্ষে গোল দুটি করেন হাসান যুবায়ের নিলয় ও মাহবুব হোসেন।
সেমিফাইনালের বিজয়ী দুটি দল ফাইনাল খেলবে ১৪ মার্চ।
/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি