ক্রীড়াঙ্গনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২০:০৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ (২৮ সেপ্টেম্বর) ৭৬তম জন্মদিন। ক্রীড়াঙ্গনেও ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত হচ্ছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে সকালে কোরআন খতম দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর সভাপতি কাজী সালাউদ্দিনসহ বাফুফের অন্য কর্মকর্তা ও নারী ফুটবলাররা মিলে কেক কাটেন। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কাজী সালাউদ্দিন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আশা করি, বহুদিন যেন এই দিনটি ফিরে আসে।’

ফুটবলসহ সবধরনের ক্রীড়া উন্নয়নে প্রধানমন্ত্রীর অবদান অপরিসীম। সালাউদ্দিন তাই বলেছেন, ‘আমাদের ফুটবলের সঙ্গে প্রধানমন্ত্রী সবসময় আছেন। থাকবেন। কমবেশি যখন যেটা দরকার হয়, উনি সাহায্য করে যাচ্ছেন।’

কর্মকর্তাদের সঙ্গে এসময় আরও ছিলেন নারী ফুটবলাররা। সাফজয়ী নারী দলের অন্যতম সদস্য কৃষ্ণা রানী সরকার শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘শুভ জন্মদিন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী। সুস্থ, দীর্ঘায়ু জীবন হোক আপনার।’

বাফুফের মতো অলিম্পিক অ্যাসোসিয়েশনেও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়েছে। সংস্থাটির মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও অন্য কর্মকর্তারা ছিলেন অনুষ্ঠানে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি