ইতালিতে থেকে যাওয়ার শঙ্কায় ভিসা দেয়নি ৭ দাবাড়ুকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৬:১৯আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৬:৪৫

আগামী ১১ থেকে ২৩ অক্টোবর ইতালির সার্দিনিয়া শহরে শুরু হওয়ার কথা বিশ্ব জুনিয়র দাবা। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ইতালি দূতাবাসে ভিসার আবেদন করেন বাংলাদেশের ৭ দাবাড়ু। কিন্তু সেখানে থেকে যাওয়ার আশঙ্কায় কাউকেই ভিসা দেওয়া হয়নি।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য ও টিম লিডার মাহমুদা চৌধুরী মলি বাংলা ট্রিবিউনকে বলেছেন,  ‘দুজন ছেলে ও পাঁচ জন মেয়ে দাবাড়ুর জন্য বাংলাদেশ থেকে ভিসার আবেদন করা হয়েছিল। দূতাবাসে আমরা সব কাগজপত্র জমা দিয়েছিলাম। বিস্তারিত জানিয়ে বিশ্ব দাবা সংস্থা ফিদে থেকে চিঠিও দেওয়া হয় দূতাবাসে। সেই চিঠির কোনও গুরুত্বই তারা দেয়নি।’

ভিসা না পাওয়া প্রসঙ্গে গত বুধবার ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন টিম লিডার মাহমুদা চৌধুরী মলি। তাতেও কোনও কাজ হয়নি।

তিনি বলেন, ‘রাষ্ট্রদূত আমার সঙ্গে ঠিকভাবে কথাও বলতে চাননি। শুধু বলেছেন, বাংলাদেশিরা ইতালিতে গেলে আর ফিরে আসে না। আর তাদের বয়স কম। সেখানে থেকে যাওয়ার আশঙ্কা আছে। তাই ভিসা দেওয়া হয়নি। আসলে জীবনে কখনও এমন অভিজ্ঞতা হয়নি।’

দাবা দল নিয়ে বিশ্বের অনেক দেশে গেলেও এবার তিক্ত অভিজ্ঞতা হলো মাহমুদা মলির। তিনি বলেন, ‘এর আগে আমরা ইউরোপ, আমেরিকাসহ অনেক দেশে দল নিয়ে গিয়েছি। কোথাও কোনও সমস্যা হয়নি। বরং সব ক্ষেত্রে সম্মানের সঙ্গে দ্রুত ভিসা পেয়েছি। আমি রাষ্ট্রদূতকে বলেছি, ভিসা না দিলে কেন তারা টুর্নামেন্ট আয়োজন করেছেন? কিন্তু তিনি কোনও কথাই শুনতে চাইলেন না।’

/টিএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
১১৮টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বিশ্বের এই চেনা শহর
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের