শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাবিনা-তাসকিন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ আগস্ট ২০২৩, ১৫:০৮আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৮:৫৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী শনিবার। এই দিনকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হচ্ছে। ২০২৩ সালের জন্য ৮টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। 

শুরুর বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী পুরস্কার প্রদানের বিস্তারিত তুলে ধরে বলেছেন, ‘আগামী ৫ আগস্ট রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করবেন। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।’

প্রতিমন্ত্রী তারপর যোগ করে বলেছেন, ‘ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নীতিমালার আলোকে সংশ্লিষ্ট কমিটি কর্তৃক পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাই করে পুরস্কার প্রদান করা হচ্ছে।’

পুরস্কৃত হচ্ছেন যারা: আবদুস সাদেক, সাবিনা খাতুন, তাসকিন আহমেদ, জিয়ারুল ইসলাম, মুহতাসিন আহমেদ হৃদয়, আমিরুল ইসলাম, মালা রানী সরকার, ফজলুল ইসলাম, বাংলাদেশ আর্চারি ফেডারেশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), খন্দকার তারেক মো. নুরুল্লাহ ও আতাহার আলী খান।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি
‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন 
তাসকিনদের হারিয়ে প্লে-অফে মোস্তাফিজদের দুবাই 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি