দাবা অলিম্পিয়াড

হাঙ্গেরিতে জর্ডানকে হারালেও বোতসোয়ানার সঙ্গে বাংলাদেশের ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৭

হাঙ্গেরির বুদাপেস্টে চলমান ৪৫তম ফিদে দাবা অলিম্পয়াডের পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ ওপেন বিভাগে জয় পেয়েছে এবং নারী বিভাগে ড্র করেছে। 

ওপেন বিভাগে বাংলাদেশ দল ৩-১ গেম পয়েন্টে জর্ডানকে হারায়। নারী বিভাগে বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে বোতসোয়ানার সঙ্গে ড্র করে। 

পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ, ফিদে মাস্টার মনন রেজা নীড় ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব যথাক্রমে জর্ডানের গ্র্যান্ডমাস্টার আহমেদ আল খাতিব, আন্তর্জাতিক মাস্টার লোয়াই সামির ও ক্যান্ডিডেট মাস্টার সাইফ মালেককে হারান। 

বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া জর্ডানের আনাস খোয়াইরার কাছে হেরে যান। নারী বিভাগে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ বোতসোয়ানার বইটসেপোকে হারান। 

মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ যথাক্রমে বোতসোয়ানার মহিলা ক্যান্ডিডেট মাস্টার গাবাটসওয়ারনে রেফিলউইয়ে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার মসউইয়ু এটলাং এমোলিমোর সঙ্গে ড্র করেন। 

মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম বোতসোয়ানার মহিলা ফিদে মাস্টার মারাপে নালিদির কাছে হেরে যান। 

পঞ্চম রাউন্ডের খেলা শেষে ওপেন বিভাগে বাংলাদেশ দল ৫ খেলায় ৬ পয়েন্ট এবং মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ৫ পয়েন্ট অর্জন করেছে। আজ (সোমবার) ষষ্ঠ রাউন্ডে  ওপেন বিভাগে বাংলাদেশ দল হাঙ্গেরি বি এর সঙ্গে ও নারী বিভাগে বাংলাদেশ খেলবে উরুগুয়ের সঙ্গে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি