এবার বাংলাদেশকে হারানো স্কটল্যান্ডকে হারালো নামিবিয়াও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ০০:০৬আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০০:০৬

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসকে বিদায় করে সুপার টুয়েলভেও সুযোগ করে নিয়েছে নামিবিয়া। শুধু তাই নয়, সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের ৪ উইকেটে হার উপহার দিয়েছে নামিবিয়া। অথচ এই স্কটল্যান্ডের কাছেই প্রাথমিক পর্বে হেরে হতাশা উপহার দিয়েছিলেন মাহমুদউল্লাহরা। দুই দিন আগে আফগানিস্তানও হারিয়েছিল স্কটল্যান্ডকে।

শুরুতে নামিবিয়ার বোলারদের আগুনে বোলিংয়ে ৮ উইকেটে ১০৯ রানেই থেমে যায় স্কটল্যান্ডের ইনিংস। জবাবে ৬ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে নামিবিয়া। তবে দুই উইকেট হারিয়ে ৫০ রানের পর দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে নামিবিয়া। তবে জোনাথন স্মিটের দায়িত্বশীল ইনিংসের কারণে ম্যাচ জিততে সমস্যা হয়নি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটির। স্মিট ২৩ বলে ৩২ রানের ইনিংস খেলেন।

স্কটিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নেন মাইকেল লিস্ক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। ১৮ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া স্কটল্যান্ডের ব্যাটাররা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাইকেল লিস্কের ৪৪ ও ক্রিস গ্রেভসের ২৫ রানের উপর ভর করে স্কটল্যান্ড কোনোরকমে ১০৯ রান সংগ্রহ করে। বোলিংয়ে দুই উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে দলের জন্য অবদান রাখেন লিস্ক। স্কটল্যান্ডের গত ম্যাচে আঙুলে চোট পাওয়ার কারণে ম্যাচের নেতৃত্বে ছিলেন না কাইল কোয়েটজার।

নামিবিয়ার হয়ে ১৭ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন ট্রাম্পলম্যান। এছাড়া ১০ রান দিয়ে দুটি উইকেট নেন জানে ফ্রাইলিঙ্ক।

/আরআই/ইউএস/
সম্পর্কিত
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার
সিলেট থেকে শুরু হচ্ছে বোলার হান্ট 
সর্বশেষ খবর
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
একাদশে ভর্তির ফল প্রকাশ বুধবার রাত ৮টায়
একাদশে ভর্তির ফল প্রকাশ বুধবার রাত ৮টায়
সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন
সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার