প্রতিবন্ধীদের তথ্য ভাণ্ডারের আওতায় আনা হবে: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ২৩:০৭আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২৩:১৮

প্রতিবন্ধীদের তথ্য ভাণ্ডারের আওতায় আনা হবে: পলক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তাদের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের (সেন্ট্রাল ডাটাবেজ) আওতায় আনা হবে।

রবিবার (২৭ জানুয়ারি) বিসিসি’র ৬টি আঞ্চলিক কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কম্পিউটার ট্রেনিং কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোর্সের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এই কম্পিউটার ট্রেনিং কোর্স দেওয়া হচ্ছে ‘নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার প্রকল্প’-এর আওতায়।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সরকার ২০১৩ সালে প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন পাস করেছে। যারা নিজের ভাগ্য নির্ধারণে লড়াই চালিয়ে যাচ্ছেন, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করার জন্য লড়াই করছেন তাদের স্বয়ংসম্পূর্ণ করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রকল্পের আওতায় ২৮০ জন এনডিডি ব্যক্তিসহ মোট ২ হাজার ৮০০ জন প্রতিবন্ধীকে পর্যায়ক্রমে ৫টি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিসি প্রধান কার্যালয় থেকে যুক্ত ছিলেন নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম, পরিচালক জনাব এনামুল কবির, প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান ও গোলাম রববানী। এছাড়াও বিসিসির ৬টি আঞ্চলিক কার্যালয়ের রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ফরিদপুর সেন্টার ইন চার্জরা যুক্ত ছিলেন।

/এইচএএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ
গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত করা ১৩২ বস্তা সার জব্দ
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন