অ্যান্ড্রয়েড ফোন সিকিউরিটি কি-তে রূপান্তর করবেন যেভাবে

মোখলেছুর রহমান
১৭ এপ্রিল ২০১৯, ২০:১২আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২০:১৪

সুরক্ষিত নিরাপত্তা ব্যবস্থা চালু করছে গুগল ইন্টারনেট ব্যবহারকারীকে বিভিন্ন ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে গুগল তাদের সব অ্যাপের জন্য ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু করেছে। ফলে ব্যবহারকারীরা এখন থেকে হ্যাকারদের আক্রমণ থেকে রক্ষা পাবেন।
গুগল ব্যবহারকারীদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে ‘ফিজিক্যাল সিকিউটি কি’-তে রূপান্তর করতে চলেছে। এখন থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ডিভাইসকে ‘ফিজিক্যাল সিকিউটি কি’ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এজন্য তাদের আর অতিরিক্ত ডিভাইস বহন করতে হবে না।
হ্যাকাররা ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে এখন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি আপনাকে সতর্ক করবে। এসএমএস’র মাধ্যমে যেকোনও ওয়েবসাইটে লগইন করার সময় এই ‘ফিজিক্যাল সিকিউটি কি’-এর মাধ্যমে যাচাই করতে পারবেন যে ওয়েবসাইটটি নিরাপদ এবং বৈধ কিনা।
এই নতুন ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েড সেভেনের জন্য চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে এই ফিচারটি শুধু গুগল ক্রোমের জন্য চালু করা হবে। তবে খুব শিগগিরই সব প্ল্যাটফর্মের জন্য অবমুক্ত করা হবে।  ফোনে এই ‘ফিজিক্যাল সিকিউটি কি’ সেটআপ করতে প্রথমে গুগুল সেটিংসে যেতে হবে এবং ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ নির্বাচন করতে হবে। এরপর ‘অ্যাড অন সিকিউরিটি কি’তে ক্লিক করতে হবে এবং একটি ডিভাইস হিসেবে আপনার স্মার্টফোনকে নির্বাচন করতে হবে। তবে আপনার ফোন বা ডিভাইসে ব্লুটুথ চালু আছে তা নিশ্চিত হয়েই সাইন ইন করুন।
সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম