৩০ হাজার তরুণকে আইটি প্রশিক্ষণ দেওয়া হবে: পলক

টেক রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫১

মতবিনিময় অনুষ্ঠান জেলা পর্যায়ে আইটি বা হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় জাপানে প্রশিক্ষণে যাচ্ছে ৫০ জনের একটি দল। জাপানের ফুজিৎসু রিসার্চ ইন্সটিটিউটে ডাটা সায়েন্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস, রবোটিকস, ব্লক চেইন ও সাইবার সিকিউরিটি বিষয়ে ৯০ দিন এই প্রশিক্ষণ চলবে। আজ (১২ সেপ্টেম্বর) বাংলাদেশের হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কার্যালয়ে এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ তৈরির কোনও বিকল্প নেই। বাংলাদেশকে একটি মেধানির্ভর অর্থনীতির দেশে পরিণত করতে আমরা ইতোমধ্যে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। জেলা পর্যায়ে আইটি ও হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় ৩০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম পর্যায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে সারাদেশ থেকে ৩ হাজার ৪১১ জন গ্র্যাজুয়েটের মধ্য থেকে ২০০ জনকে নির্বাচন করেছি। মেধাক্রম অনুসারে প্রথম ৫০ জন জাপান যাচ্ছে। আমি আশা করি এই প্রশিক্ষণের মাধ্যেমে আমরা দক্ষ আইটি কর্মী পাব।  

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, আমরা ইতোমধ্যে ১১ হাজারের বেশি জনের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছি। আরও প্রায় ৩ হাজার ১০০ জনের প্রশিক্ষণ চলছে। আরও ৪৫ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি জানান, প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন আইটি কোম্পানিতে ৪ হাজার ৪৭৬ জনের কর্মসংস্থান হয়েছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে