মাইক্রোসফটের উইন্ডোজ ১০-এক্স প্রকল্প বাতিল

আসির আহবাব নির্ঝর
১০ মে ২০২১, ১৭:৪৩আপডেট : ১০ মে ২০২১, ১৭:৪৩

মাইক্রোসফটের উচ্চাভিলাষী প্রকল্প উইন্ডোজ ১০-এক্স বাতিল হয়েছে বলে শোনা যাচ্ছে। বহুল প্রত্যাশিত এ অপারেটিং সিস্টেম নিকট ভবিষ্যতে চালু হওয়ারও সম্ভাবনা নেই। শিক্ষা ও ব্যবসায় ক্ষেত্রে প্রথমে সিঙ্গেল স্ক্রিন ডিভাইসে ব্যবহারের জন্য এই অপারেটিং সিস্টেমের ডিজাইন করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, উইন্ডোজ ১০-এক্স তৈরি বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। তবে বছরের শেষের দিকে নতুন এই অপারেটিং সিস্টেমের কিছু উপাদান উইন্ডোজ ১০ -এ চালু করা হতে পারে। এতে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা নতুন একটি ইউজার ইন্টারফেস পাবেন বলে ধারণা করা হচ্ছে।

উইন্ডোজ ১০-এক্স প্রকল্পটি বাতিলের খবর সত্যি হলে এটা নিঃসন্দেহে মাইক্রোসফটের জন্য একটি বড় দুঃসংবাদ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। ২০১৯ সালে নিউইয়র্কে একটি হাই-প্রোফাইল ইভেন্টে উইন্ডোজ ১০-এক্স প্রকল্পের বিষয়ে ঘোষণা দেয় মাইক্রোসফট। তখন বলা হয়, এই অপারেটিং সিস্টেম শুধু ডুয়াল স্ক্রিন এবং ফোল্ডেবল পিসিতে ব্যবহার করা যাবে।

২০২০ সালে উইন্ডোজ ১০-এক্স বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল মাইক্রোসফটের। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। কোভিড-১৯ এর জন্য প্রকল্পে কিছুটা পরিবর্তনও আনা হয়। তখন প্রতিষ্ঠানটি জানায়, ডুয়াল স্ক্রিনের পরিবর্তে শুরুতে সিঙ্গেল স্ক্রিনের জন্য উইন্ডোজ ১০-এক্স ছাড়া হবে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
ডেভেলপারদের জন্য ‘রেডি-টু-কোড’ উইন্ডোজ আনলো মাইক্রোসফট
পিসির সুরক্ষার জন্য কখন লাগবে আলাদা অ্যান্টিভাইরাস?
সর্বশেষ খবর
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার