গুরুত্বপূর্ণ কিছু ফিচার আসছে মাইক্রোসফট পেইন্টে

ইশতিয়াক হাসান
১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৭

মাইক্রোসফট তার পেইন্ট টুলকে ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর করেছে। এটি করতে ফটোশপের লেয়ার নামের একটি ফিচার চালু করেছে। সম্প্রতি এটি উইন্ডোজ ইনসাইডারের ১১.২৩০৮.১৮.০ সংস্করণে কিছু ব্যবহারকারীর কাছে পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে। মাইক্রোসফট পেইন্ট লেয়ার এবং ট্রান্সপারেন্সি উভয়ের জন্যই সাপোর্ট চালু করেছে বলে জানায় সংবাদ মাধ্যম ভার্জ।

ফিচারগুলো ফটোশপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখন এই ফিচারটি উইন্ডোজের এমন একটি অ্যাপে আসছে যা বিনামূল্যে পাওয়া যায়।

ভার্জ জানায়, পেইন্টের নতুন এই সংস্করণে ব্যবহারকারী এটি ব্যবহার করে যেমন নতুন লেয়ার যোগ করে, তাদের যেকোনোভাবে সরিয়ে, আবারও সাজিয়ে, মার্জ করে এবং ডুপলিকেট করে ডিজাইনে প্রয়োগ করতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ইমেজের ট্রান্সপারেন্সি। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনও ফাইলকে ওপেন ও সেভ করা যাবে পিএনজি ফরম্যাটে।

এসব শক্তিশালী টুলের মাধ্যমে মূল্যবান সফটওয়্যার ছাড়াই এখন পেইন্ট দিয়ে ইমেজকে সহজে ম্যানিপুলেশন করা যাবে বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি। ফিচারটি ব্যবহার করতে চাইলে উইন্ডোজ ইনসাইডার ক্যানারি অথবা ডেভ চ্যানেলে সাইনআপ করে আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। তবে খুব শিগগিরই হয়তো এটি সবার জন্য উন্মুক্ত হবে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
নতুন গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন নিয়ে বাজারে এলো স্যামসং
আসছে নতুন সুবিধা, পিসিতেও খেলা যাবে এক্সবক্স ৩৬০-এর গেম
মনিটর কিনতে চান? চোখের আরামের জন্য কোন বিষয়গুলো দেখবেন
সর্বশেষ খবর
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা