চাঁদের হাই রেজুলেশন ছবি তোলা যাবে ইনফিনিক্সের ফোনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৩

লন্ডনের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান ‘রয়েল অবজারভেটরি গ্রিনউইচ’ এর সঙ্গে আয়োজিত এক ওয়েবিনারের মাধ্যমে  নিজেদের সর্বাধুনিক প্রযুক্তির নতুন স্মার্টফোন ‘জিরো এক্স প্রো’ এর মডেল উন্মোচন করেছে ‘ইনফিনিক্স’। উন্নত প্রযুক্তির এই স্মার্টফোনটি ব্যবহার করে রাতের আকাশের উচ্চ-রেজুলেশনের নৈসর্গিক সব ছবি তুলতে পারবেন  ব্যবহারকারীরা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দৃষ্টিসীমার সীমাবদ্ধতা দূর করে স্মার্টফোন ব্যবহারকারীদের মহাকাশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে সম্প্রতি ‘ইনফিনিক্স প্রেজেন্ট: সি বিয়োন্ড’ শিরোনামে ওয়েবিনারটির আয়োজন করে   ‘ইনফিনিক্স’। মহাকাশ আবিষ্কারের প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করে তোলাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

ওয়েবিনারটিতে অংশ নিয়ে স্বনামধন্য জ্যোতির্বিদ ও প্রযুক্তিবিদরা বিস্তৃত মহাকাশ, চাঁদ ও বিশ্বব্রহ্মাণ্ডের অপরূপ সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি ক্যামেরায় বন্দি করার মাধ্যমে সেগুলো স্বচক্ষে দেখার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।

প্রতিষ্ঠানটি জানায়,  ‘ইনফিনিক্স’ এর নতুন ‘জিরো এক্স প্রো’ স্মার্টফোনের যুগান্তকারী ভিজ্যুয়াল প্রযুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘৬০এক্স পেরিস্কোপ মনোস্কোপ ক্যামেরা এবং ইনফিনিক্সের গ্যালিলিও অ্যালগরিদম ইঞ্জিন’। এসব ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই হাই-রেজ্যুলেশনের চাঁদের ছবিও তুলতে পারবেন।

 

/এসও/এমআর/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান