ফেসবুক বিভ্রাটে টেলিগ্রামে ৭ কোটি নতুন গ্রাহক

জান্নাতুল মাইশা প্রিয়তা
০৬ অক্টোবর ২০২১, ২২:৫৮আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২২:৫৮

সোমবার (৪ অক্টোবর) বিভ্রাটের কারণে ফেসবুকের অন্যান্য সেবার পাশাপাশি প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল মেসেঞ্জার সার্ভিস। এ ঘটনার প্রভাবে বিশ্বজুড়ে ৭ কোটির বেশি নতুন গ্রাহক পেয়েছে মেসেজ শেয়ারিং অ্যাপ টেলিগ্রাম। মঙ্গলবার (৫ অক্টোবর) এমনটিই জানিয়েছেন  টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ।

দুরভ তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন — টেলিগ্রামের প্রতিদিনকার স্বাভাবিক প্রবাহ অনেক বেড়ে গেছে এবং আমরা ভিন্ন প্ল্যাটফর্ম থেকে একদিনে আসা এই ৭ কোটি নতুন গ্রাহককে স্বাগত জানাই।

দুরভ বলেছেন, কোটি কোটি নতুন গ্রাহক সাইন আপ করার কারণে আমেরিকার কিছু ব্যবহারকারী হয়তো টেলিগ্রামের কম গতির সমস্যায় পড়তে পারেন, তবে অধিকাংশই যথারীতি সর্বোচ্চ সার্ভিস পাবেন।

ইইউ অ্যান্টিট্রাস্ট পলিসির প্রধান মার্গরেথ ভেস্থেজার বলেন, শুধুমাত্র কয়েকটি বড় নামের ওপর নির্ভরশীলতার প্রভাব কী হতে পারে তা এই বিপর্যয় ভালোভাবে বুঝিয়ে দিয়েছে এবং অসংখ্য প্রতিদ্বন্দ্বী থাকার গুরুত্ব কতখানি তাও বুঝিয়েছে।

রাশিয়া এক প্রতিক্রিয়ায় বলেছে, একটি নিজস্ব স্বাধীন ইন্টারনেট ব্যবস্থা ও সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরির ব্যাপারে মস্কোর উদ্যোগ যে কতটা সঠিক ছিল তা এই ঘটনা প্রমাণ করেছে।

মার্কেট বিশেষজ্ঞদের মতে, সোমবার একটানা ৬ ঘন্টা হোয়াটসঅ্যাপ ডাউন থাকার ফলে ক্রিপ্টোকারেন্সি থেকে শুরু করে রুশ তেলের বিরাট ব্যবসায়িক ক্ষতি হয়েছে, যদিও টেলিগ্রামের মতো বিকল্প  প্ল্যাটফর্ম থাকায় দ্রুত সেখানে শিফট করে ব্যবসায়িক বিপর্যয় কিছুটা হলেও কমানো গেছে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম