টিকটকে বিধিনিষেধ আসছে

দায়িদ হাসান মিলন
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৫

অল্প বয়সীদের (শিশু-কিশোর) সুরক্ষা নিশ্চিতে বয়সভিত্তিক বেশ কিছু বিধিনিষেধের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। বিভিন্ন মহল থেকে চাপে পড়ে নতুন এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগেজেট এক প্রতিবেদনে জানায়, অল্প বয়সীদের সুরক্ষা নিশ্চিতের জন্য এই ফিচারের কাজ এখনও প্রাথমিক পর্যায়ে আছে। প্রাপ্ত বয়স্কদের জন্য নির্মিত কনটেন্টের পাশাপাশি অন্যান্য অনুপযোগী কনটেন্ট থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে নতুন ফিচারের কাজ চালিয়ে যাচ্ছে টিকটক।

কয়েকদিন আগে অল্প বয়সীদের সুরক্ষার বিষয়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি টিকটকও বেশ সমালোচনার মধ্যে পড়ে। তখন থেকেই বয়স বিবেচনায় রেখে কনটেন্ট রিকমেন্ডেশনের পরিকল্পনা করে আসছে টিকটক। অবশেষে সেই পরিকল্পনার কিছু তথ্য প্রকাশ করলো প্রতিষ্ঠানটি।

টিকটকের নতুন ফিচার চালু হলে যার যার বয়স অনুযায়ী কনটেন্ট দেখা যাবে। এখনকার মতো সব কনটেন্ট অবাধে দেখতে পারবে না সবাই। ফলে শিশু-কিশোররাও ঝুঁকির মধ্যে পড়বে না। অবশ্য ফিচারটি ঠিক কীভাবে কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি টিকটক কর্তৃপক্ষ।

/এইচএএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
‘টিকটকার’ শুনলেই নেতিবাচক ভাবনা আসে কেন?
‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম