ফ্যামিলি পেয়ারিং ফিচার আপডেট করলো টিকটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৩, ২০:২৭ আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২০:২৭

শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম টিকটক কিশোর-কিশোরীদের নিরাপত্তা বাড়াতে ও কল্যাণের জন্য উল্লেখ করার মতো দুটি উদ্যোগ নিয়েছে। বাবা-মা ও অভিভাবকদের মূল্যবান সব ফিডব্যাকের ফলে টিকটক তাদের ফ্যামিলি পেয়ারিং ফিচারের মাধ্যমে কনটেন্ট ফিল্টারিংয়ের ক্ষমতা বাড়িয়েছে। এখন অ্যাপটি ব্যবহার করার সময় কিশোর-কিশোরীরা যে কনটেন্টগুলো দেখছে তাদের বাবা-মা কিংবা অভিভাবকরা সেগুলো আরও বেশি করে কাস্টমাইজ করতে পারবেন।

অভিভাবকরা তাদের কিশোর-কিশোরীদের জন্য যেসব শব্দ, হ্যাশট্যাগ এবং থিমকে অনুপযুক্ত মনে করেন সেগুলো কনটেন্ট ফিল্টারিং টুল ব্যবহারের মাধ্যমে ফিল্টার করতে পারবেন। এরমধ্য দিয়ে তারা তাদের সন্তানদের জন্য একটি উপযুক্ত অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবেন।

নিরাপত্তার কাঠামোকে সুসংহত এবং অন্তর্ভুক্তিমূলক করতে টিকটকের সঙ্গে বিখ্যাত বিশেষজ্ঞরা কাজ করছেন। যারমধ্যে রয়েছে ফ্যামিলি অনলাইন সেফটি ইনস্টিটিউট। বিশেষজ্ঞদের দক্ষতার মাধ্যমে টিকটক অভিভাবকদের উদ্বেগ দূর করে এবং একই সঙ্গে অনলাইনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কিশোর-কিশোরীদের অধিকারও রক্ষা করে। এই প্রচেষ্টার অংশ হিসেবে, টিকটক স্বচ্ছতা নিশ্চিত করে এবং অভিভাবকদের যুক্ত করা কিওয়ার্ডগুলো কিশোর-কিশোরীরা দেখতে পায়। টিকটকের এই স্বচ্ছতা অনলাইনে নিয়ন্ত্রণ এবং এর নিরাপত্তা নিয়ে আলোচনা করতেও উৎসাহিত করে। সেই সঙ্গে সন্তান এবং পিতামাতার মধ্যে পারস্পরিক বোঝাপড়াকেও গুরুত্বপূর্ণ করে তোলে।

টিকটকের নতুন কনটেন্ট ফিল্টারিং ফিচারটি ব্যবহার করলে ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীরা তাদের বয়স অনুযায়ী অনুপযোগী বা জটিল বিষয়ের কনটেন্টগুলো আর দেখতে পারবে না।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
প্লে-স্টেশনের জন্য সনির নতুন দুই পালস হেডসেট, কী কী থাকছে
গোপনীয়তা নিয়ে উদ্বেগ কমাতে ক্যামেরাবিহীন চশমা আনছে মেটা
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
সর্বশেষ খবর
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম