এ বছর আসছে না এম৩ চিপের ম্যাকবুক

ইশতিয়াক হাসান
০৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৪

এ বছর আসছে না অ্যাপলের এম৩ ম্যাকবুক। এমনটি জানিয়েছেন অ্যাপল বিশ্লেষক মিং-চি-কুয়ো। তিনি বলেন, এ বছরের শেষ পর্যন্ত অ্যাপলের এম৩ ক্ষমতাসম্পন্ন ম্যাকবুকটি বাজারে আসছে না।

আবার অ্যাপলের এই নেক্সট জেনারেশন চিপে ল্যাপটপটি কবে নাগাদ বাজারে আসবে, এ সম্পর্কে খুব একটা তথ্য না থাকলেও ব্লুমবার্গের মার্ক গুরম্যান বলেন, অক্টোবরের ইভেন্টে এম৩ চিপ ব্যবহার করে ‘এন্ট্রি লেভেল’-এর ম্যাক বাজারে আসতে পারে।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, ধারণা করা হচ্ছে এম৩ চিপে ৩ ন্যানোমিটার প্রসেস থাকতে পারে। এটি ব্যবহার হতে পারে নতুন ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো, ১৩ এবং ১৫ ইঞ্চি ম্যাকবুক এয়ার ল্যাপটপ এবং ম্যাক মিনিতে। 

গুরম্যান বলেন, এসব পণ্য আসার সম্ভাবনা রয়েছে আগামী বছর। ভার্জ জানায়, অ্যাপল যদি এ বছর এগুলো বাজারে না আনে, তাহলে খুব একটা বিস্ময়ের কিছু হবে না। কেননা, গত বছরও অ্যাপল তাদের অক্টোবরের ইভেন্টে নতুন ম্যাক উন্মোচন না করে পরের জানুয়ারিতে এম২ প্রো এবং এম২ ম্যাক্স চিপ সম্পন্ন ম্যাকবুক প্রো বাজারে আনে।

/এইচএএইচ/এনএআর/
সম্পর্কিত
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বহুল প্রতীক্ষিত ‘অ্যাপল ইভেন্ট’ আজ: যেসব চমকের অপেক্ষা
সর্বশেষ খবর
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?