বিশ্বকাপ উপলক্ষে রবির থিম সং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৩, ২১:৫৫আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২১:৫৫

বিশ্বকাপ উপলক্ষে দেশের ক্রিকেট ভক্তদের জন্য একটি থিম সং প্রকাশ করেছে মোবাইল ফোন অপারেটর রবি। যার শিরোনাম ‘জানি বাংলাদেশ পারবে তুমিও’। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব উদযাপনে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি গানটি টাইগারদের অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

রবিবার (১ অক্টোবর) ঢাকার গুলশানে রবির করপোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে এই থিম সং অবমুক্ত করা হয়। রবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা সিয়াম আহমেদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এবং গানটির গায়ক অর্থহীন ব্যান্ডের সুমন এতে উপস্থিত ছিলেন।

গানটি প্রসঙ্গে রবি’র সিইও রাজীব শেঠি বলেন,  এই থিম সং শুধু ক্রিকেট নয়, সবার জীবনকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

‘জানি বাংলাদেশ পারবে তুমিও’- হলো ব্যান্ড অর্থহীনের ২০০৮ সালের জনপ্রিয় গান ‘চাইতে পারো-২’ এর নতুন সংস্করণ। অর্থহীনের দলনেতা বেজবাবা খ্যাত সুমন বলেন, ‘আমরা কখনও ভাবিনি গানটি ক্রিকেট খেলার সঙ্গে এত সুন্দরভাবে মানাবে। আশা করি বাংলাদেশের ক্রিকেট-পাগল ভক্তরা এটি পছন্দ করবেন।’

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্টে রবি আজিয়াটা চ্যাম্পিয়ন
মহান মে দিবস ‘শ্রমিক-মালিক ও সরকারের সমন্বিত উদ্যোগে সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়তে হবে’
রবির আর্থিক কার্যক্রম অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
সর্বশেষ খবর
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী