বাংলাদেশকে কারিগরি সহায়তা দিতে চায় ফ্রান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৫

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের বিকাশে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে ফ্রান্স। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই সৌজন্য সাক্ষাতে এমন আগ্রহের কথা জানিয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাক্ষাতকালে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী ও ফরাসি রাষ্ট্রদূত। বিশেষ করে টেলিযোগাযোগ ও স্মার্ট প্রযুক্তি সম্প্রসারণ ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করেন তারা।

জুনাইদ আহমেদ পলক আশা প্রকাশ করেন, টেলিযোগাযোগ খাতে ফ্রান্স বিনিয়োগে এগিয়ে আসবে। ফ্রান্স ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা শেয়ারিং, সক্ষমতা বৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ উদ্যোগের সঙ্গে জড়িত বাংলাদেশি কর্মকর্তা, নীতিনির্ধারক ও পেশাদারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, উদ্ভাবন, গবেষণা সহযোগিতা, ফরাসি ও বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা উদ্যোগ গ্রহণ, উভয় দেশের স্টার্টআপ, গবেষক এবং বিশেষজ্ঞদের একত্রিত করে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এসময় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে স্যটেলাইট যুগে বাংলাদেশের প্রবেশে এবং টেলিযোগাযোগ ও আইসিটি খাতের উন্নয়নে ফ্রান্সের ভূমিকারও প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

/এইচএএইচ/এফএস/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম