বিটিআরসি’র নতুন চেয়ারম্যান এমদাদ উল বারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৮

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দিয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ধারা ৭(১) ও ৯(২) অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ করে চেয়ারম্যান পদে পদায়ন করা হল।

শর্ত মতে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে এমদাদ উল বারী। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে ঠিক হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে গত ১৪ আগস্ট বিটিআরসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মহিউদ্দিন আহমেদ।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
লাইসেন্স ছাড়া ওয়াকি-টকি ব্যবহার ও বিক্রি করা যাবে না, বিটিআরসির অভিযান 
বিটিআরসিতে নিয়োগে অনিয়ম-দুর্নীতি: হাইকোর্টের রুল
বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ভাতা ১০ হাজার
সর্বশেষ খবর
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ