দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, মিলবে যেসব সুবিধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৬, ১২:৫৬আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৫:০৩

বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগে দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd উদ্বোধন করা হবে।

সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানায়, প্ল্যাটফর্মটির ভিএপিটি (ভারনারেবেলিটি এসেসমেন্ট এন্ড পেনিট্রেশন টেস্টিং) সফলভাবে শেষ হওয়ায় প্রযুক্তিগত ও নিরাপত্তা বিষয় নিশ্চিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) ও আইসিটি অধিদফতরের উদ্যোগে বাস্তবায়িত এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রিল্যান্সাররা প্রথমবারের মতো সরকারি স্বীকৃত ডিজিটাল আইডি কার্ড পাবেন।

আইডি কার্ড পাওয়ার মাধ্যমে তারা ব্যাংকিং সেবা, ঋণ, ক্রেডিট কার্ড সুবিধা, সরকারি ও বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন। এছাড়া এটি দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে ফ্রিল্যান্সারদের পেশাগত মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা আরও বাড়াবে।

প্ল্যাটফর্মটি জাতীয় ফ্রিল্যান্সার ডাটাবেইস হিসেবেও কাজ করবে—যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা, কাজের ধরন ও বাজার প্রবণতা সংরক্ষিত থাকবে। এটি নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিজিটাল অর্থনীতি, আত্মকর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের ক্ষেত্রে এই উদ্যোগ একটি কৌশলগত জাতীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ফ্রিল্যান্সিং সেক্টরকে একটি নিরাপদ, স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়ে আসার পথে আরেক ধাপ এগিয়ে গেল।

/এসএনএস/ইএইচ
সম্পর্কিত
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ