ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন, যেসব সুবিধা মিলবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ১৮:০৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:১৩

দেশের ফ্রিল্যান্সারদের জন্য একটি স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত পরিচয় যাচাই ব্যবস্থা গড়ে তুলতে চালু হলো প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রিল্যান্সারদের ভেরিফিকেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল, বিনামূল্যে এবং সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফ্রিল্যান্সারদের জন্য সম্পূর্ণ ফ্রি সেবা

উদ্বোধনী অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অতীতের হয়রানি ও আর্থিক জালিয়াতির অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এই ভেরিফিকেশন প্রক্রিয়াকে পুরোপুরি বিনামূল্যে রাখা হয়েছে।

তিনি জানান, আবেদন ফি, নবায়ন ফি কিংবা প্রসেসিং ফিসহ কোনো ধরনের আর্থিক লেনদেন থাকবে না। ফলে ফ্রিল্যান্সারদের হয়রানির সুযোগও থাকবে না।

কারিগরি সহায়তা ও আধুনিক ভেরিফিকেশন ব্যবস্থা

এই সফটওয়্যার পরিচালনায় তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের (ডিওআইসিটি) ২৯ জন প্রকৌশলী একটি রিসোর্স পুল হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি কারিগরি সহায়তার জন্য থাকবেন ৪ জন সাপোর্ট এক্সপার্ট।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, খুব শিগগিরই এপিআই-ভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থা চালু করা হবে। এ বিষয়ে ফ্রিল্যান্সার কমিউনিটির সঙ্গে দুই স্তরের ভেরিফিকেশন কাঠামো নিয়ে সমঝোতাও হয়েছে।

তিনি বলেন, প্ল্যাটফর্মটির ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ও পেনিট্রেশন টেস্ট ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং উদ্বোধনের দিন থেকেই ফ্রিল্যান্সাররা সাইন আপ ও আইডির জন্য আবেদন করতে পারবেন।

ব্যাংকিং সুবিধা ও জাতীয় ডেটাবেজ গঠনের উদ্যোগ

নতুন ফ্রিল্যান্সার আইডির মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা— ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ সহজে পেতে পারবেন।

এছাড়া এই প্ল্যাটফর্মটি একটি জাতীয় ফ্রিল্যান্সার ডেটাবেজ হিসেবে কাজ করবে, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা ও কাজের ধরন সংরক্ষিত থাকবে। ভবিষ্যতে নীতিনির্ধারণে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আইসিটি বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে, যাতে ভবিষ্যতে ম্যানুয়াল আইডির পরিবর্তে এই ডিজিটাল ফ্রিল্যান্সার আইডি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রহণ করে।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদ, বাক্য এর সভাপতি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপের প্রতিনিধি,  বিভিন্ন ফ্রিল্যান্সার এবং বিভাগের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

/এসএনএস/ইএইচ/
সম্পর্কিত
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও চিনবেন কীভাবে
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
সর্বশেষ খবর
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
হরমুজ প্রণালিতে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে এলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী