শিশুদের শর্টস দেখার লাগাম টানতে নতুন ফিচার আনছে ইউটিউব

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৬, ১৬:১০আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৬:১০

শিশুদের সুরক্ষায় নতুন কিছু টুল নিয়ে হাজির হলো ইউটিউব। শর্টস ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের গুরুত্ব দিন দিন বাড়ছে, আর এর সঙ্গে শিশুদের ভিডিও দেখার সময়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষয়টি মাথায় রেখেই অভিভাবকদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল ফিচার চালু করছে প্রতিষ্ঠানটি।

ইউটিউব জানিয়েছে, এখন থেকে অভিভাবকরা শিশুদের শর্টস ভিডিও দেখার সময় সীমিত করতে পারবেন। পাশাপাশি ‘বেডটাইম ব্রেক’–এর মতো ফিচারের মাধ্যমে নির্দিষ্ট সময়ের পর স্ক্রিন ব্যবহার বন্ধ রাখাও সম্ভব হবে।

ইউটিউবের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, “এটি ইন্ডাস্ট্রিতে প্রথম এমন একটি ফিচার, যা শিশুদের শর্ট-ফর্ম কনটেন্ট দেখার সময়ের ওপর অভিভাবকদের পূর্ণ নিয়ন্ত্রণ দেবে।”

ইউটিউবের নতুন প্যারেন্টাল কন্ট্রোল কী থাকছে

ইউটিউবের নতুন প্যারেন্টাল কন্ট্রোল মূলত তিনটি বিষয়ের ওপর জোর দিচ্ছে—

১। শিশুদের স্ক্রিন টাইম কমানো

২। বয়সভিত্তিক ও উপযুক্ত কনটেন্ট নিশ্চিত করা

৩। শিশু-কেন্দ্রিক, নির্ভরযোগ্য ও অনুমোদিত কনটেন্ট দেখার সুযোগ দেওয়া

এই আপডেটের মাধ্যমে অভিভাবকরা শর্টস ভিডিওর জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে পারবেন। এমনকি চাইলে টাইমার শূন্য করে দিয়ে শর্টস দেখার সুযোগ পুরোপুরি বন্ধও করা যাবে।

ইউটিউব বলছে, এটি একটি ‘ইন্ডাস্ট্রি-ফার্স্ট’ ফিচার, যা অভিভাবকদের হাতে শিশুদের শর্ট-ফর্ম কনটেন্ট ব্যবহারের পূর্ণ নিয়ন্ত্রণ তুলে দেবে।

শিশুদের অ্যাকাউন্ট সাইন-ইন প্রক্রিয়ায় পরিবর্তন

নতুন ফিচারের অংশ হিসেবে ইউটিউব শিশুদের অ্যাকাউন্ট সাইন-ইন প্রক্রিয়াতেও পরিবর্তন আনছে। আগের মতোই মূল নিয়ন্ত্রণ থাকবে অভিভাবক বা গার্ডিয়ানের হাতে। তবে নতুন সেটআপ অপশন ধীরে ধীরে চালু করা হবে, যাতে মোবাইল অ্যাপ থেকেই সহজে মূল অ্যাকাউন্ট ও শিশুদের অ্যাকাউন্টের মধ্যে পরিবর্তন করা যায়।

হোয়াটসঅ্যাপেও আসছে অভিভাবক নিয়ন্ত্রণ

শুধু ইউটিউব নয়, হোয়াটসঅ্যাপও শিশুদের সুরক্ষায় একই ধরনের ফিচার নিয়ে কাজ করছে। জনপ্রিয় টিপস্টার ওয়াবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ইন-হাউসভাবে এমন ফিচার তৈরি করছে, যেখানে অভিভাবকরা শিশুদের অ্যাকাউন্টে প্রাথমিক নিয়ন্ত্রণ রাখতে পারবেন।

এই ব্যবস্থায় অভিভাবকরা শিশুদের জন্য ব্যবহৃত সেকেন্ডারি অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে সন্দেহজনক লিংকে ক্লিক করা, অচেনা মানুষের সঙ্গে চ্যাট করা বা প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: নিউজ ১৮

/ইএইচ/
সম্পর্কিত
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?