ওপেনএআই-অ্যান্থ্রপিককে টক্কর দিতে মেটার নতুন এআই কোডিং টুল

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ আগস্ট ২০২৬, ১০:০০আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১০:০০

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোডিং টুলের প্রতিযোগিতায় এবার আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল মেটা। প্রতিষ্ঠানটি মিউজ কোড নামে একটি নতুন এআই কোডিং এজেন্ট উন্মোচন করেছে, যা তাদের সর্বশেষ মেটা মিউজ স্পার্ক ১.২ এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা। টুলটি লঞ্চের মাধ্যমে ওপেনএআই-এর কোডেক্স এবং অ্যান্থ্রপিকের ক্লড কোডের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামল প্রতিষ্ঠানটি। বর্তমানে মিউজ কোড ব্যবহারকারীদের জন্য বেটা সংস্করণে উন্মুক্ত করা হয়েছে।

মেটার দাবি, নতুন এই কোডিং টুলটি খুব সহজে কোড লেখার পাশাপাশি সফটওয়্যার উন্নয়নের পুরো প্রক্রিয়াজুড়ে সরাসরি সহায়তা করতে সক্ষম। নির্মানাধীন সফটওয়্যারের নতুন ফিচারের পরিকল্পনা থেকে শুরু করে কোড তৈরি, ডিবাগিং, টেস্ট ও ফলাফল যাচাই—সবই এটি পরিচালনা করতে পারে। বৃহৎ কোডবেসে দ্রুত কাজ সম্পন্ন করতে এটি একই সময়ে একাধিক সাব-এজেন্ট প্যারালালি পরিচালনা করতে পারে। প্রতিটি সাব-এজেন্ট আলাদা ওয়ার্ক-ট্রিতে কাজ করায় মূল কোডে সরাসরি প্রভাব পড়েনা এবং একই সময়ে একাধিক ফিচারে কাজ করা সম্ভব হয়।

মিউজ কোডের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো পারসিস্টেন্ট অ্যাক্টিভিটি লগ সুবিধা রয়েছে। কোনো কারণে সফটওয়্যার বা সিস্টেম বন্ধ হয়ে গেলে এটি চলমান কাজের অগ্রগতি সংরক্ষণ করে রাখে, ফলে পুনরায় চালু করলে আগের অবস্থান থেকেই কাজ শুরু করা যায়। মেটা জানিয়েছে, মিউজ স্পার্ক ১.২ এবং মিউজ কোডকে একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে কোডিং এজেন্টটি মডেলের সক্ষমতা আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারে এবং জটিল নির্দেশনা আরও নির্ভুলভাবে অনুসরণ করতে পারে।

ডেভেলপারদের জন্য মিউজ কোড ‘পে-অ্যাজ-ইউ-গো’ পদ্ধতিতে ব্যবহারের সুযোগ দিচ্ছে মেটা। স্ট্যান্ডার্ড মূল্যে প্রতি ১০ লাখ ইনপুট টোকেন ব্যবহারে খরচ হবে ১.২৫ মার্কিন ডলার, আর প্রতি ১০ লাখ আউটপুট টোকেনের জন্য ৪.২৫ মার্কিন ডলার। এছাড়াও সাশ্রয়ী মূল্যের একটি কন্ট্রিবিউটর টিয়ারও রয়েছে, যেখানে ব্যবহারকারীর কার্যক্রম মেটার এআই মডেল উন্নয়নে ব্যবহারের অনুমতি দিতে হবে।

/এপিএইচ/
সম্পর্কিত
ইনকগনিটো মোড কি আসলেই অনলাইন প্রাইভেসি নিশ্চিত করে?
উইচ্যাট কী, কেন এটি চীনের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ? যা জানা জরুরি
আসছে নতুন সুবিধা, পিসিতেও খেলা যাবে এক্সবক্স ৩৬০-এর গেম
সর্বশেষ খবর
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত, আহত ১৫
বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত, আহত ১৫
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা