গুগল ফটোসে ছবি ইডিটের পর অন্য অ্যাপে খুঁজে না পাওয়া সমস্যার সমাধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ০৯:০০ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০০

গুগল ফটোস অ্যাপে ছবি সম্পাদনা করে সেভ করার পর সেটি অন্য অ্যান্ড্রয়েড অ্যাপে খুঁজে না পাওয়ার সমস্যা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছিল ব্যবহারকারীদের। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন মেসেজিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পাঠানোর সময় এ সমস্যায় পড়তে হতো এতদিন। কয়েক মাস ধরে চলা এ ত্রুটি অবশেষে সমাধান করেছে গুগল। ফলে ফটোস অ্যাপে সম্পাদনা করা ছবি এখন অন্য অ্যাপ থেকেও নির্বাচন ও শেয়ার করা যাবে।

চলতি বছরের জুলাই ও আগস্ট মাসের দিকে প্রথম এ সমস্যার কথা জানান ব্যবহারকারীরা। গুগল ফটোসে কোনও ছবি সম্পাদনা করে আগের ছবিটির ওপর পরিবর্তন সেভ করলে সেটি অন্য অ্যাপের ছবি নির্বাচনের তালিকা থেকে অদৃশ্য হয়ে যেত। অথচ গুগল ফটোস অ্যাপ খুললে সম্পাদিত ছবিটি স্বাভাবিকভাবেই দেখা যেত। ফলে ব্যবহারকারীরা ছবিটি অন্য কোনো অ্যাপে পাঠাতে চাইলে সেটি খুঁজে পেতেন না।

বিশেষ করে ছবি ক্রপ করা, রং পরিবর্তন করা কিংবা অন্য কোনও সম্পাদনার পর ছবিটি আগের ফাইলের জায়গায় সেভ করলে এ সমস্যা দেখা দিত। অ্যান্ড্রয়েডের বিভিন্ন অ্যাপ ছবি বাছাইয়ের জন্য যে ইমেজ পিকার ব্যবহার করে, সেখানে সম্পাদিত ছবিগুলো দেখা যেত না। ফলে গুগল ফটোসে ছবি ঠিকভাবে দেখা গেলেও অন্য অ্যাপ থেকে সেটি ব্যবহার করা সম্ভব হচ্ছিল না।

এ সমস্যা এড়াতে এত দিন একটি বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হতো ব্যবহারকারীদের। ছবি সম্পাদনার পর সেভ অ্যাজ কপি নির্বাচন করলে মূল ছবির পাশাপাশি সম্পাদিত ছবির আলাদা একটি কপি তৈরি হতো। সেই কপিটি অন্য অ্যাপের ছবি নির্বাচনের তালিকায় দেখা যেত। তবে এতে একই ছবির দুটি সংস্করণ ফোনে সেভ থাকত। যারা মূল ছবিটি বাদ দিয়ে শুধু সম্পাদিত সংস্করণ রাখতে চাইতেন, তাদের জন্য পদ্ধতিটি ছিল অসুবিধাজনক।

এবার গুগল ফটোসের ৭.৯৭ সংস্করণে সমস্যাটির সমাধান এসেছে। এপিকে মিররের প্রতিষ্ঠাতা আর্টেম রুসাকোভস্কি প্রথম এ পরিবর্তনের কথা জানান। পরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯টু৫গুগলও অ্যাপটির ৭.৯৮ সংস্করণে সমস্যাটি আর দেখা যাচ্ছে না বলে নিশ্চিত করেছে। এর আগে সেপ্টেম্বরে গুগল ত্রুটিটির কথা স্বীকার করে সমাধানের কাজ শুরুর কথা জানিয়েছিল।

তবে সমস্যাটির সুনির্দিষ্ট কারিগরি কারণ এখনও প্রকাশ করেনি গুগল। যাদের ফোনে এখনও সম্পাদিত ছবি অন্য অ্যাপে দেখা যাচ্ছে না, তারা প্লে স্টোর থেকে গুগল ফটোস অ্যাপটি আপডেট করলেই মিলবে সমস্যাটির সমাধান।

/এসএইচএম/
সম্পর্কিত
ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির নেপথ্যে উ. কোরিয়া?
এআই দিয়ে মাইক্রোড্রামা তৈরির পরিকল্পনা, উদ্বিগ্ন অভিনেতা-কলাকুশলীরা
জিমেইল ও গুগল ফটোসের ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন, বন্ধ করবেন যেভাবে
সর্বশেষ খবর
আরেকটি বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
আরেকটি বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
ইতালিজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, জোড়ালো হচ্ছে আন্দোলন
ইতালিজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, জোড়ালো হচ্ছে আন্দোলন
এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?