পুরনোটা বন্ধ, নতুন পেজে অভিযোগ জানাচ্ছেন বুয়েট শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ১৯:১৭আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৯:৪০

বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের অভিযোগের কথা জানানোর অনলাইন পেজটি বন্ধ করে দেওয়ার পরে নতুন আরেকটি খোলা হয়েছে। নতুন এই পেজে শিক্ষার্থীরা আগের মতো তাদের অভিযোগ জানাতে পারবেন।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি গতকাল বুধবার (৯ অক্টোবর) আগের পেজটি বন্ধ করে দেয়।
অভিযোগ জানানোর নতুন পেজটি হলো—
https://gitreports.com/issue/BUET-Reports/anonymous-report?fbclid=IwAR3rBQpc2qdsFDJtbXecc_h5o4tCUD0o0qZUk9Rrj_3Jvd3cmM3OmP11qB8 

জানা গেছে, বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রকৌশলী মো. আসিফ ওয়াহীদ বুধবার দেশের সংশ্লিষ্ট গেটওয়েকে জরুরি মেইল পাঠিয়ে পেজটি ব্লক করার নির্দেশ দেন। এরপর সেটি ব্লক করে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, ২০১৬ সালে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের কয়েকজন শিক্ষার্থী ওয়ানস্টপ অনলাইন রিপোর্টিং সিস্টেম নামের একটি সার্ভার তৈরি করেন। সেটার পেজে শিক্ষার্থীরা তাদের অভিযোগ দিতে পারতেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে ওই পেজে অনেক অভিযোগ জমা পড়তে থাকে।
বন্ধ পেজের বিষয়ে জানতে চাইলে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এ বি এম আলিম আল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, “এটা বিভাগের কাজের জন্য তৈরি করা হয়েছিল। বিভাগের এক ‘ইন্টারনাল’ সিদ্ধান্তে গতকাল (বুধবার) এটা বন্ধ করে দেওয়া হয়েছে।’ তিনি একটি মিটিংয়ে আছেন জানিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাননি।

আরও পড়ুন:

আবরার হত্যা: মাদক দিয়ে ‘গণপিটুনির নাটক’ সাজাতে চেয়েছিল ছাত্রলীগ 

‘ছাত্রলীগের নেতাকর্মীদের না চিনলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চলতো’

বুয়েটে আবরার হত্যা: ছাত্রলীগ থেকে ১১ জনকে স্থায়ী বহিষ্কার

২০০৫ ও ২০১১ নম্বর রুম ছিল ছাত্রলীগের টর্চার সেল

আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছে পুলিশ

ফোনে ডেকে নেওয়ার পর লাশ মিললো বুয়েট শিক্ষার্থীর

আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা

/এইচএএইচ/এইচআই/
সম্পর্কিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
স্কুলে হিজাব পরার অধিকার চেয়ে রিট, খারিজ করে দিলেন ভারতের আদালত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
২৪ ঘণ্টায় ৩টি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর, ২০২৬)
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
ফের উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী