গুনগুন করে গাইলেই গান খুঁজে দেবে গুগল

ইশতিয়াক হাসান
১৮ অক্টোবর ২০২০, ১২:৪০আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১২:৪০

গুগল ১০০ কোটির  উপরে মানুষ প্রতিদিন গুগল সার্চ করে। সার্চ সাইটটির এই ২০ বছরের অভিজ্ঞতায় প্রতিদিন অন্তত ১৫ শতাংশ অনুসন্ধানেরই উত্তর গুগলের জানা থাকে না। অনুসন্ধানের ধরণ প্রতিনিয়ত পরিবর্তন হওয়ায় নির্দিষ্ট তথ্যকে খোঁজা এবং তা উপস্থাপন করার জন্য গুগলকে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে হয়। সম্প্রতি গুগল তার সার্চ পদ্ধতিকে আরও সহজ করার জন্য “হাম টু সার্চ” নামে নতুন একটি ফিচার বের করেছে।

এনগ্যাজেট জানায়, এটি মূলত গান খোঁজার একটি টুল। এটি ব্যবহারে ব্যবহারকারীকে গান চালু করতে হবে না; বরং একটু গুনগুন করে গাইলেই গুগল সেই গানটি বের করে দেবে। এই ফিচার ব্যবহার করে গান খোঁজার জন্য ব্যবহারকারীকে সার্চের মাইক্রোফোন চালু করে ১০-১৫ সেকেন্ড গানটি গুনগুন করে গেয়ে তারপর বলতে হবে “হোয়াট’স দিস সং” অথবা “সার্চ এ সং”। এর পরেই গুগল এর কাছাকাছি গানগুলো দেখাতে থাকবে। এমনকি সূরের মাত্রা যদি সঠিক নাও হয় তাতেও সমস্যা নেই।

এছাড়া গুগল আরও নতুন কিছু ফিচার নিয়ে আসছে, তার মধ্যে রয়েছে বানান শুদ্ধ করার অ্যালগরিদম। এছাড়া গুগল ম্যাপের সার্চকে আরও উন্নত করা হয়েছে। মহামারির কারণে ম্যাপ সার্চিংয়ে স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম