সহজেই ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করবেন যেভাবে

দায়িদ হাসান মিলন
২৯ এপ্রিল ২০২১, ১৯:১৭আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৯:১৭

প্রতিটি ইউটিউব চ্যানেল গুগল অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত। এ কারণে ইউটিউব চ্যানেলের দরকারি কয়েকটি পরিবর্তন আনতে হলে গুগল অ্যাকাউন্টের পরিবর্তন বাধ্যতামূলক ছিল। তবে সেই নীতি থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। এখন থেকে গুগল অ্যাকাউন্টে কোনও ধরনের আপডেট ছাড়াই ইউটিউব চ্যানেলের নাম ও প্রোফাইল পিকচার পরিবর্তন করা যাবে।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, গুগল অ্যাকাউন্ট আপডেট না করেও ইউটিউব চ্যানেলের নাম ও প্রোফাইল পিকচার পরিবর্তনের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এরইমধ্যে অনেকে সুবিধাটি পাচ্ছেন। বাকিরাও কিছুদিনের মধ্যেই নতুন এই সুবিধা পেয়ে যাবেন।

অবশ্য সহজেই ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তনের একটি অসুবিধাও আছে। এভাবে কেউ নাম পরিবর্তন করলে সংশ্লিষ্ট চ্যানেলের মালিক তার ভেরিফিকেশন ব্যাজ হারাবেন (যদি থাকে)। এক্ষেত্রে ভেরিফিকেশন ব্যাজের জন্য আবারও তাকে আবেদন করতে হবে। সবকিছু বিবেচনায় নিয়ে সহজেই ইউটিউব চ্যানেলের নাম ও প্রোফাইল পিকচার পরিবর্তন করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

মোবাইলের ক্ষেত্রে

১. প্রথমেই ইউটিউব অ্যাপ চালু করুন

২. প্রোফাইল পিকচারে চাপ দিন

৩. এবার ‘ইওর চ্যানেল’ অপশনে চাপ দিতে হবে

৪. ‘এডিট চ্যানেল’ অপশনটিতে ক্লিক করুন

৫. এ পর্যায়ে চ্যানেলের নাম ও প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন

৬. শেষ ধাপে ‘সেভ’ অপশনে চাপ দিন

ডেস্কটপের ক্ষেত্রে

১. ইউটিউব স্টুডিও ওপেন করুন

২. বাম দিকের কলাম থেকে ‘কাস্টমাইজেশন’ অপশনটি নির্বাচন করুন

৩. এবার ‘বেসিক ইনফো’ অপশনে ক্লিক করতে হবে

৪. এডিটের জন্য পেন্সিল চিহ্নিত আইকনটি ক্লিক করুন

৫. এ পর্যায়ে চ্যানেলের নাম ও প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন

৬. শেষ ধাপে ‘পাবলিশ’ অপশনে ক্লিক করুন

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ট্রাম্পকে ব‍্যঙ্গ: ইরানপন্থি ইউটিউব অ‍্যাকাউন্ট বন্ধ, ক্ষোভ তেহরানের
সোশ্যাল মিডিয়ায় ‘শীতল যুগ’, পাবলিক ফিড ছেড়ে এআইয়ে ঝুঁকছেন ব্রিটিশরা
বিজ্ঞাপনে অতিষ্ঠ? একটু চেষ্টা করলেই এখনও ইউটিউবে বিজ্ঞাপন এড়ানোর উপায় আছে
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম