যে কারণে দুই কোটি পোস্ট সরালো ফেসবুক

দায়িদ হাসান মিলন
২০ আগস্ট ২০২১, ১৬:৫৮আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৬:৫৮

সম্প্রতি দুই কোটি পোস্ট সরিয়েছে ফেসবুক। এতে নতুন করে আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি। মূলত কোভিড-১৯ সংক্রান্ত মিথ্যা বা ভুল তথ্যের কারণে এসব পোস্ট সরানো হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্যও দিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতীয় প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, দুই কোটিরও বেশি ফেসবুক পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর কারণে এসব পোস্ট সরানো হয়েছে।

একই অভিযোগে ৩৬টিরও বেশি ফেসবুক পেজ সরিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন- হোয়াইট হাউস থেকে মহামারি সম্পর্কিত তথ্য শেয়ারের বিষয়টি নিয়ন্ত্রণের আহ্বান জানানোয় ফেসবুক এ পদক্ষেপ নিয়েছে। এর আগে ইউটিউব, টুইটার ও গুগলে মিথ্যা তথ্য ছড়ানোয় প্লাটফর্মগুলোর তীব্র সমালোচনা করে বাইডেন প্রশাসন।

সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট-এর সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, ১২টি ভ্যাকসিনবিরোধী অ্যাকাউন্ট থেকে ভ্যাকসিন-বিরোধিতার দুই-তৃতীয়াংশ ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ফেসবুক শুরুতে এই তথ্য প্রত্যাখ্যান করে। পরে ৩৬টিরও বেশি পেজ সরানোর সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সে সম্পর্কে জানাতে একটি ব্লগপোস্ট প্রকাশ করেছে ফেসবুক। সেই পোস্টে বলা হয়, ওই ১২ জনের সঙ্গে জড়িত থাকায় আমরা আরও দুই ডজনের বেশি পেজ, গ্রুপ বা অ্যাকাউন্টের ওপর শাস্তি আরোপ করেছি।

ভ্যাকসিন নিয়ে বাইডেন প্রশাসনকে বেশ কয়েকটি মিথ্যা তথ্যের সঙ্গে লড়তে হচ্ছে। এর মধ্যে আছে, কোভিড-১৯ ভ্যাকসিন অকার্যকর, এগুলোতে মাইক্রোচিপ থাকতে পারে। এমনকি কোভিড-১৯ টিকা নিলে নারীদের প্রজনন ক্ষমতা নষ্ট হতে পারে বলে গুজব ছড়ানো হচ্ছে।

 

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম