পাবজিসহ ক্ষতিকর অনলাইন গেমস বন্ধে বিটিআরসির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ১০:৪৯আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১০:৪৯

পাবজি, ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর অনলাইন গেমস দেশে বন্ধ করতে নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

সংস্থাটি মঙ্গলবার (২৪ আগস্ট) ডিপার্টমেন্ট অব টেলিকমকে (ডট) এ নির্দেশনা দিয়েছে। বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুব্রত রায় মৈত্র বলেন, আদালতের নির্দেশনা পেয়েই আমরা কাজ শুরু করেছি। পাবজি, ফ্রি ফায়ার বন্ধ করার কাজটি করবে ডট। আমরা দেশে ফ্রি ফায়ার ও পাবজি বন্ধ করতে বলেছি। এছাড়া ক্ষতিকর অ্যাপস যেমন- লাইকি, বিগো, টিকটকের তালিকা তৈরি করা হচ্ছে। যেগুলো বন্ধ (ব্লক) করা সম্ভব হবে আমরা করে ফেলবো। যেগুলো সম্ভব হবে না সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অ্যাপসগুলোর অফিসে চিঠি পাঠানো হবে।

এর আগে ভিডিও গেমসের বিষয়ে আদালতের নির্দেশনা হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেছিলেন, এখনও আমাদের হাতে আদালতের নির্দেশনা পৌঁছায়নি। নির্দেশনা আমাদের হাতে এলে দেখা হবে আদালত কী নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট আদালত ভিডিও গেমস বন্ধের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেমস ও অ্যাপ বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
বিটিআরসিতে নিয়োগে অনিয়ম-দুর্নীতি: হাইকোর্টের রুল
বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ভাতা ১০ হাজার
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের