ফেসবুকে ভুয়া তথ্যে মানুষের অংশগ্রহণ বেশি

ইশতিয়াক হাসান
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৫

ভুয়া তথ্য বা সংবাদ সাধারণত মুখরোচক হয়। মানুষের নজরও কাড়ে বেশি। ব্যাপারটা ফেসবুকের ক্ষেত্রেও সত্য। সম্প্রতি নিউইয়র্ক ও ফ্রান্সের দু’টি বিশ্ববিদ্যালয় গবেষণা করে এমনই প্রমাণ পেয়েছে। গবেষণায় দেখা গেছে— লাইক, শেয়ার বা অন্যান্য ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে সঠিক কোনও সংবাদের চেয়ে ভুয়া সংবাদে ছয়গুণ বেশি মানুষের অংশগ্রহণ থাকে।

ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, ২০২০ সালের আগস্ট থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত আড়াই হাজারের বেশি সংবাদ প্রকাশকের ফেসবুক পেজ নিয়ে গবেষণা করে দেখা গেছে, রাজনৈতিক বা অন্যান্য ক্যাটাগরির সংবাদের তুলনায় ভুয়া তথ্য বা সংবাদ অনেক বেশি গতিতে ছড়াচ্ছে।

সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার জানায়, গবেষণায় প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডাটা, ডেমোক্রেসি ও পলিটিকস বিভাগের পরিচালক রেবেকা ট্রম্বল বলেন, ‘এই গবেষণার মাধ্যমে একটি বিষয় আমরা নিশ্চিত হতে পেরেছি, ঠেকানোর অনেক চেষ্টা থাকা সত্ত্বেও ভুয়া সংবাদ বেশ ভালো অবস্থানেই থাকে এবং দর্শককে বেশ ভালোভাবেই তা আকৃষ্ট করতে পারে।’

এদিকে ফেসবুকের একজন মুখপাত্র জো অসবোর্ন জানান, এই রিপোর্ট থেকে দেখা যায়, কীভাবে মানুষ কনটেন্টের সঙ্গে এনগেজ হয়। তবে এভাবে বিভ্রান্ত হওয়া ঠিক হবে না, মানুষ আসলে গবেষণার বক্তব্যের মতোই বিষয়গুলোকে দেখছে। অর্থাৎ এই গবেষণার কথা মতোই বিষয়গুলো যে পুরোপুরি সেরকমই তাও ঠিক নয়।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম