বিটিআরসিকে ১৩ কোটি টাকা পরিশোধ করলো বিটিসিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৯

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসিকে ১৩ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকা পরিশোধ করেছে। আইজিডব্লিউ (ইন্টারন্যাশনাল গেটওয়ে) কলের রাজস্ব ভাগাভাগি বাবদ এই অর্থ পরিশোধ করা হয়।

রবিবার (১২ সেপ্টেম্বর) বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের হাতে  এই চেক তুলে দেওয়া হয়। বিটিআরসি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের অডিট অধিদফতর বিটিআরসি’র ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব আদায়ের ইস্যুভিত্তিক নিরীক্ষার সুপারিশ মোতাবেক বিটিসিএলের কাছে ২০২০ সালের জুন পর্যন্ত আইজিডব্লিউ অপারেটর হিসেবে রেভিনিউ শেয়ারিং বাবদ অনাদায়ী ৫২৯ দশমিক ৪০ কোটি টাকা বকেয়া রয়েছে মর্মে আপত্তি জানানো হয়।

আপত্তির পরিপ্রেক্ষিতে আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ বকেয়া আদায়ের অংশ হিসেবে এ অর্থ পরিশোধ করা হয়েছে। এছাড়া বিটিসিএলের আবেদনের পরিপ্রেক্ষিতে বিটিআরসি ও বিটিসিএলের সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা অডিট আপত্তির দাবিনামার চূড়ান্ত বকেয়া নির্ধারণ করবে বলে জানানো হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, বিটিআরসি’র অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের মহাপরিচালক প্রকৌশলী মো. মেসবাহুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
বিটিআরসিতে নিয়োগে অনিয়ম-দুর্নীতি: হাইকোর্টের রুল
বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ভাতা ১০ হাজার
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের