৫ দিনে অবৈধ চিহ্নিত দুই লাখ মোবাইল ফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৯:১৩আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৯:৩৩

নতুন নিয়ম চালুর প্রথম পাঁচ দিনে দেশে ২ লাখ ৮ হাজার ৪টি অবৈধ মোবাইল ফোন  চিহ্নিত হয়েছে। ফোনগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়া হবে বলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি জানিয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।

জানা গেছে, গত ১ থেকে ৫ অক্টোবর—এই ৫ দিনে বিটিআরসির এনইআইআর  (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেমে সচল হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৭৫৭টি মোবাইল ফোন। এরমধ্যে বৈধতা পেয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭৫৭টি। আর অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে ২ লাখ ৮ হাজার ৪টি ফোন। এসব ফোন একবারে বন্ধ না করে ক্রমান্বয়ে বন্ধ করা হবে বলে জানা গেছে।

জানা যায়, বিটিআরসি কর্মকর্তারা বৃহস্পতিবার বিভিন্ন দলে ভাগ হয়ে রাজধানীর কয়েকটি শপিং মলের মোবাইল ফোনের দোকানে ক্রেতাদের কাছে বিক্রি করা অনিবন্ধিত ফোন ফেরত নেওয়ার জন্য চিঠি বিতরণ করেছেন। ওই চিঠি হাতে পেয়ে মোবাইল ব্যবসায়ীরা তা মানবে বলে সম্মতিও দিয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির মিডিয়া উইংয়ের উপ-পরিচালক জাকির হোসেন খাঁন।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি