তারকাদের হয়রানি করে এমন কনটেন্ট মুছে দেবে ফেসবুক

ইশতিয়াক হাসান
১৪ অক্টোবর ২০২১, ১৮:১৮আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৮:১৮

তারকা বা বিখ্যাত ব্যক্তিদের যৌন হয়রানি করে এমন কনটেন্ট মুছে দেবে ফেসবুক। সম্প্রতি এমনই একটি ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তারা তাদের ‘বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট’ পলিসিতে এই সংক্রান্ত কিছু পরিবর্তন এনেছে। কোনও ব্যবহারকারীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের ক্ষেত্রেও পলিসিতে পরিবর্তন এসেছে।

ফেসবুক জানায়, জনপ্রিয় তারকা, রাজনীতিবিদ এবং কনটেন্ট ক্রিয়েটর এমন কাউকে যৌন হয়রানি করার মতো প্রোফাইল, পেজ, গ্রুপ এবং ইভেন্ট এমন যেকোনও কিছুই মুছে দিবে তারা।

গত বুধবার (১৩ অক্টোবর) প্রতিষ্ঠানটির বৈশ্বিক নিরাপত্তা প্রধান অ্যান্টিগোন ডেভিস তার একটি ব্লগপোস্টে বলেন, নতুন এই পলিসিতে যৌন হয়রানি করার মতো ফটোশপে করা ছবি, ড্রইং অথবা শারীরিক কোনও অঙ্গভঙ্গির ছবি প্রকাশের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া যৌন হয়রানি করে এমন কমেন্ট এবং ধারাবাহিকভাবে কাউকে আক্রমণ করা এসব বিষয়ও আছে পলিসিতে।

ডেভিস আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রের তারকারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করেন মূলত তাদের গণসংযোগ বাড়ানোর জন্য। কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে আক্রমণ অনেকটাই তাদের বিরুদ্ধে অস্ত্র দাঁড় করানোর মতো যা আসলে অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক।

পলিসিতে এও বলা আছে ‑ এমন কোনও আক্রমণ যা তাদের সরাসরি বিপদের কারণ হতে পারে, এমন কি তা যদি ফেসবুকের কনটেন্ট পলিসিকে লঙ্ঘন করে না এমন কিছু্‌ও হয় তাহলেও তা বাতিল করা হবে। এই পলিসি ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয়ের পোস্ট এবং মেসেজ দুই ক্ষেত্রেই কার্যকর হবে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি